৯ জুলাই শনিবার উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আজহা

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আগামী ৯ জুলাই শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয়। এর ফলে শনিবার ১০ জিলহজ্ব মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। এদিকে চাঁদ দেখা যায়নি বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও […]

রূপপুর এনপিপিঃ প্রথম ইউনিটে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাই সম্পন্ন

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রথম ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাইয়ের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। এটমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্প পরিচালক আলেক্সি দেইরী জানান যে, এর মাধ্যমে স্বয়ংক্রীয় (প্যাসিভ) নিরাপত্তা ব্যবস্থার চুড়ান্ত ধাপের কাজ সম্পন্ন হলো। পরবর্তী ধাপে কন্টেইনমেন্টের পরীক্ষা এবং সিপিএস স্ট্র্যান্ডস টেনশনিং-এর কাজ করা হবে। ১৭.৬ মিটার […]

পাবনায় কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ বিতরণ

পাবনা প্রতিনিধি : ২০২১-২০২২ অর্থবছরে পাবনা সদর উপজেলায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ সহায়তার কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৭ জুলাই দুপুরে সদর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন উপজেলা সেমিনার হল রুমে এই প্রণোদনা কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাপ্তাই ইউপি সদস্যের শপথ গ্রহণ

মাহফুজ আলম, নিজস্ব প্রতিনিধি (কাপ্তাই রাঙামাটি) : কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারন আসনের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য মোঃ ইমান আলীকে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় […]

কর্মী হিসেবে মালয়েশিয়া যেতে সর্বোচ্চ খরচ ৭৯ হাজার টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : অফিস আদেশে বলা হয়েছে, ‘একজন মালয়েশিয়াগামী কর্মীর বাংলাদেশের অভ্যন্তরে যে সকল ব্যয় হবে তা সংশ্লিষ্ট কর্মীকে বহন করতে হবে।’ কর্মী হিসেবে মালয়েশিয়ায় যেতে একজন বাংলাদেশির সর্বোচ্চ খরচ হবে ৭৮ হাজার ৯৯০ টাকা। আকাশপথে মালয়েশিয়ায় ভাড়াসহ অন্যান্য খরচ বহন করবে ওই কর্মীকে নিয়োগকারী কর্তৃপক্ষ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বুধবার এক অফিস আদেশে […]

বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যেকোনো ধরনের আলোকসজ্জা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন। দেশবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক […]

সচিব হলেন তিন কর্মকর্তা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে একই বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. […]

ডিজিটাল ডিভাইস হবে দেশের প্রধান রপ্তানি পণ্য : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তৈরি পোশাকের উপর আমাদের রপ্তানি নির্ভর। সেখানে আমি মনে করি ভবিষ্যতে এই পণ্যের মতো মেইড ইন বাংলাদেশ লেখা ডিজিটাল ডিভাইস দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে। সেভাবে আমাদেরকে বিভিন্ন পদক্ষেপও নিতে হবে, কাজও করতে হবে।’ বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের […]

পাঁচ দিনেই পাঁচ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বিডি২৪ভিউজ ডেস্ক : ১০ জুলাই দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে। সেই উৎসবকে কেন্দ্র করে কোরবানির পশুসহ প্রয়োজনীয় অন্য কেনাকাটা করতে অন্যান্যবারের মতো এবারও পরিবার-পরিজানের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। এর আগে কোনো ঈদের আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে এমন উল্লম্ফন দেখা যায়নি। সদ্য সমাপ্ত অর্থবছরে হোঁচট খেলেও ঈদের আগে রেমিট্যান্সে বন্যা বইছে। মাত্র পাঁচ দিনেই ৫৩ […]

পদ্মা সেতুর আদলে হবে চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু

বিডি২৪ভিউজ ডেস্ক : অবশেষে ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা শতবর্ষী কালুরঘাট সেতুটি নির্মাণে আলোর মুখ দেখতে যাচ্ছে। পদ্মা সেতুর আদলে হবে চট্টগ্রামের কাক্সিক্ষত কালুরঘাট রেল সেতু। পদ্মা সেতুর মতো দ্বিতল ডিজাইনে কালুরঘাট সেতুর ওপরে দুই লেনের সড়ক ও নিচে ট্রেন চলাচল উপযোগী করে নকশা প্রণয়নের কাজ চলছে। রেল সেতুতে ব্রড ও মিটার গেজ ট্রেন চলাচল […]