প্রাইমারীর শিক্ষকরা তৃতীয় গ্রেড পাবেন শেষ ধাপে

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে প্রস্তুত করা খসড়া নীতিমালা পাঠানো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে। এই নীতিমালা অনুমোদন পেলে একজন শিক্ষক পদোন্নতির সর্বশেষ ধাপে যুগ্ম-সচিব মর্যাদার তৃতীয় গ্রেডে বেতন-ভাতা পাবেন। নীতিমালায় সহকারী প্রধান শিক্ষক পদেরও বিধান রাখা হয়েছে। আর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিভাগীয় ব্যবস্থায় ৮০ শতাংশ পদোন্নতির সুযোগ রাখা হয়েছে প্রস্তাবে। […]

অনুমতি ছাড়াই ১০ হাজার ডলার বহন করতে পারবেন প্রবাসীরা

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদেশ থেকে আসার সময় কর্তৃপক্ষকে না জানিয়ে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেশে আনা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, এর চেয়ে বেশি পরিমাণ অর্থ আনলে আনলে ঘোষণা দিতে হবে, গুনতে হবে শুল্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় বিদেশে বসবাসরত প্রবাসী এদেশে […]

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে পাশে চায় বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করানোর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা-আসিয়ানকে পাশে চায় বাংলাদেশ। এজন্য আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট […]

পোশাকের পর শতকোটি ডলারের ঘরে তিন খাত

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের পণ্য রপ্তানি খাতকে দীর্ঘদিন ধরে একাই টেনে নিয়ে যাচ্ছে তৈরি পোশাকশিল্প। দেরিতে হলেও পোশাকের পর একসঙ্গে তিনটি খাত—হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছেছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও শতকোটি ডলার ছুঁই ছুঁই করছে। সব মিলিয়ে করোনার পর চলতি […]

বান্দরবানের এনজিও সংস্থা তাজিংডং সক্ষমতা প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের এনজিও সংস্থা তাজিংডং এর সক্ষমতা প্রকল্পের উন্নয়ন কাজের ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। প্রকৃতি ও মানুষের সৃষ্টি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য তাজিংডং এনজিও সংস্থা থেকে নেওয়া সক্ষমতা প্রকল্পের বেশ অনিয়ম বর্তমানে চোখে পড়ার মতো। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ১০ মে মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনার সত্যতা যাচাইয়ে পরিদর্শন করলে বান্দরবানের ২ নং কুহালং ইউনিয়নের […]

বান্দরবানে প্রথমবারের মতো চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারের মতো চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মে মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের আয়োজনে বালাঘাটা লাইন্স মাঠে চট্টগ্রাম রেঞ্জ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জেরিন আক্তারের সভাপতিত্বে এই সময় ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ: আনোয়ার হোসেন । বিশেষ অতিথি […]

ডোমারে বন্ধন সীডস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের সাংবাদিকের সাথে মতবিনিময়

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মতবিনিময় করলেন বন্ধন সীডস্ লিঃএর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। ১০ ই মে মঙ্গলবার উপজেলা সোনারায় ইউনিয়নে বন্ধন সীডস্ জেনেটিকস্ ও গবেষণা কেন্দ্রের অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেনকোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন আমাদের কোঃমুল লক্ষ্য হলো একদল দক্ষ কৃষি বিজ্ঞানীর গবেষনার মাধ্যমে মান সম্পন্ন বীজ উৎপাদন […]

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ৯টি পদের বিপরীতে ৯ জনের মনোয়ন জমা, সভাপতি রাজু, সহসভাপতি স্বপন ও সাধারন সম্পাদক মাকছুদ

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে আজ ১০ মে মনোয়ন পত্র জমা দানের শেষ দিনে ৯টি পদের বিপরীতে ৯ জন মনোয়ন জমা দিয়েছেন। এর আগে গত ৯ মে (সোমবার) ৯টি পদের বিপরীতে ১৮ টি মনোয়ন বিক্রি হয়। কিন্তু আজ মঙ্গলবার (১০ মে) […]

রেকর্ড ভাঙছে কৃষিপণ্য রপ্তানি, ১০ মাসে আয় ৯ হাজার কোটি

বিডি২৪ভিউজ ডেস্ক : গত অর্থবছরে (২০২০-২১) এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের মাইলফলক ছুঁয়েছিল কৃষিপণ্য। সে সময় বাংলাদেশ থেকে ১০২ কোটি ৮১ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়। এবার দশ মাসেই সেই মাইলফলক ছাড়িয়ে গেছে। অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই ২০২১ থেকে এপ্রিল ২০২২) কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১০৪ কোটি ১৪ লাখ ডলার। […]

মিরসরাইয়ে হচ্ছে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা

বিডি২৪ভিউজ ডেস্ক : মিরসরাই-সীতাকুন্ড ও ফেনীর সোনাগাজী এলাকাকে ঘিরে গড়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একের পর এক বিশ্বমানের কারখানা গড়ে উঠছে। ২০১৮ সাল থেকে এখানকার একশ’ একর জমিতে গড়ে উঠছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামে একটি বৈদু্যতিক গাড়ি নির্মাণ কারখানা। শুধু গাড়ি নয় তারা এখানে তৈরি করবে ব্যাটারি ও চার্জিং ইউনিট। বাংলাদেশি ব্র্যান্ডের এ গাড়ি […]