কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট থেকে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক

বিডি২৪ভিউজ ডেস্ক : কক্সবাজার শহরের বিভিন্ন পর্যটন স্পটে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। ঈদের ছুটি উপলক্ষে তারা উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন। ঈদের ছুটিতে কক্সবাজারে এখন পর্যটকের উপচেপড়া ভিড়। বুধবার সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন […]

বনানীতে স্বজনদের কবর জিয়ারতে শেখ হাসিনা-শেখ রেহানা

বিডি২৪ভিউজ ডেস্ক : ঈদের পরের দিন ঢাকার বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করে এসেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গছে, বোনকে নিয়ে বুধবার(৪মে) সকালে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। তারা পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন। এরপর তারা ১৯৭৫ […]

শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে। সূত্র জানায়, চরম অর্থনৈতিক মন্দায় পড়েছে শ্রীলঙ্কা। খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি। সেখানে ওষুধের জন্য ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘুরছেন অনেকেই। বহু ফার্মেসি ঘুরেও অনেকেই জরুরি ওষুধ জোগাড় করতে পারছেন না। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের […]

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে এমপি প্রিন্স’র ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি। পরে সবার সাথে […]

বান্দরবানে প্রকাশ্যে ঘুরাফেরা করছে ৮ বছরের শিশু নন্দিতা হত্যা মামলার আসামি, ৭ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান বালাঘাটা বাজারে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ৮ বছরের শিশু নন্দিতা চক্রবর্তী হত্যার দুর্ধর্ষ ঘাতক টমটম চালক বালাঘাটা ভরাখালী এলাকার আহম্মদ কবিরের ছেলে নুরুল আলম (৩০) স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঘাতক টমটম চালক বান্দরবানের বালাঘাটা বাজারে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাকে খুঁজে পাচ্ছেনা বলে গ্রেফতার করছে না পুলিশ। সকল সচেতন মহলের দাবি কিভাবে একটি […]

বান্দরবানে কৃষকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে কৃষকের ভাগ্য পরিবর্তন করেছে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান। পার্বত্য জেলা বান্দরবান প্রথমবারের মতো ৩ হেক্টর জমিতে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই ধান চাষ করা হয়। আর এ ধান চাষ করে ব্যাপক ভালো ফসল পেয়েছে বান্দরবানের কৃষকরা। পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এই ধান বান্দরবানে চাষাবাদ করা হলেও এ ধানের ফসল দেখে বর্তমানে […]

‘দালান ঘরে ঈদ করা ছিল আকাশ কুসুম কল্পনা’

সন্তান-সন্ততি নিয়ে দালান ঘরে ঈদ আনন্দ উপভোগ করলো ৩৪০টি দরিদ্র ও ভূমিহীন পরিবার। দালান ঘরে ঈদ করা ছিল তাদের কাছে আকাশ কুসুম কল্পনা। সেই সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের বসতি এলাকা যেন একটি সাজানো-গোছানো পরিপাটি গ্রাম হয়ে উঠেছে। দূর থেকে দেখলে যে […]

কাশিমপুরের বন্দিরা পেলেন বিশেষ খাবার, ছিল গানের আয়োজন

বিডি২৪ভিউজ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নতুন পোশাক ও বিশেষ খাবার দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ মে) ঈদের দিন সকালে পায়েস-মুড়ি, দুপুরে মাংস-পোলাও, মিষ্টি, সালাদ, পান-সুপারি এবং রাতে ভাত, রুই মাছ, ছোলার ডালের আয়োজন করা হয়েছে। খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে বিকালে গান-বাজনার আয়োজন করা হয়েছে। সকালে নারীদের একটি ছাড়া বাকি তিন কারাগারে ২০টি ঈদের […]

দুই মৌসুমের মন্দা কাটিয়ে প্রাণ ফিরল কক্সবাজারে

বিডি২৪ভিউজ ডেস্ক : এসব আবাসিক হোটেলে কক্ষ রয়েছে ২০ হাজারের মতো; যাতে ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজারের বেশি। ছুটির দিনগুলোয় ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক সমাগম ঘটায় অনেককে হোটেল কক্ষে গাদাগাদি করে থাকতে হয়। সেই হিসাবে কক্সবাজারে প্রতিদিন আবাসিক হোটেলগুলোয় দেড় লাখের বেশি পর্যটক থাকা সম্ভব নয়। ঈদের আগে-পরে মিলিয়ে এবার টানা ৯ দিনের অবসরের সুযোগে দেশের […]

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সজীব ওয়াজেদ জয়

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (০৩ মে) ঈদের দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ শুভেচ্ছা জানান। জয় লেখেন, ঈদ মোবারক! আজকের এই পবিত্র দিনে ইসলামের শান্তির বার্তা পৌঁছে যাক দেশের প্রতিটি মানুষের কাছে। দীর্ঘ ত্রিশ দিন রমজানের সংযমের পর সাম্য ও […]