নীলফামারীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ‘বিনা খরচে আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বর এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ […]

ঈদ ঘিরে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি

বিডি২৪ভিউজ ডেস্ক : ঈদুল ফিতরকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে দেশের সামগ্রিক অর্থনীতি। বাজারে টাকার প্রবাহ বাড়ছে। এক্ষেত্রে অর্থের বড় জোগান আসছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বোনাস, গতিশীল অভ্যন্তরীণ বাজার, জাকাত ও ফিতরা থেকে। ঈদের অর্থনীতি নিয়ে সরকারিভাবে কোনো তথ্য পাওয়া না গেলেও বেসরকারি গবেষণা অনুযায়ী এ উৎসব কেন্দ্রিক অর্থনীতিতে প্রায় দেড় লাখ […]

বাংলাদেশে করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ আসার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত, চীনসহ যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ এলেও বাংলাদেশে এই ঢেউ আসার আশঙ্কা খুবই কম। যদি নতুন করে আসে তাও ছোট পরিসরে হতে […]

বেসরকারি শিক্ষকদের দুঃখ কাটল, কল‍্যাণ ও অবসর বোর্ড গঠন

বিডি২৪ভিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড’ নতুন করে গঠন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এ তথ‍্য জানানো হয়েছে। কল্যাণ ট্রাস্টের সচিব পদে নিযুক্ত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আর অবসর […]

বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিতে চায় জাতিসংঘ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্বের প্রশংসা এবং বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিয়োগের আগ্রহের কথা তুলে ধরেছেন জাতিসংঘের কর্মকর্তারা। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে জাতিসংঘ সদরদপ্তরের একাধিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় জাতিসংঘের কর্মকর্তারা এই মতামত জানান। ২৫ ও ২৬ […]

বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে,ওয়াশিংটন টাইমসের কলামে তুলে ধরলেন জয়

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারিতে বিশ্বজুড়েই যখন কর্মসংস্থান কমেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে, তখন ডিজিটাইজেশনের সুবিধা নিয়ে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। লকডাউনের মধ্যে নিজস্ব অফিসের বাইরে মানুষকে বাড়িতে বসে অফিস করতে হয়েছে, আর সেই সুযোগ নিয়ে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কীভাবে দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত […]

অর্থনীতিকে আরও সচল করতে সরকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সচল ও গতিশীল করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা দেশের জনগণের সর্বত্র চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করার পদক্ষেপ নিচ্ছি। প্রধানমন্ত্রী বুধবার (২৭ এপ্রিল) সকালে মুজিববর্ষ উপলক্ষে একটি ব্রডগেজ ও […]

ক্ষমতার লোভটাই বিএনপির কাছে বড় :প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপি ক্ষমতা দখলকারীদের হাতে প্রতিষ্ঠিত পার্টি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দিকে তাদের দৃষ্টি থাকে না। ক্ষমতার লোভটাই তাদের বড়। মানি লন্ডারিং, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি- এগুলোই তাদের কাজ ছিল। তারা দেশের মানুষের কল্যাণে কিছু করেনি। বুধবার ১টি ব্রডগেজ ও ১টি মিটারগেজ কোচ সংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ […]

মানুষকে পুড়িয়ে মারা, রেলে আগুন- এটা কি আন্দোলন: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপির অগ্নিসন্ত্রাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাঝে মাঝে বিপত্তি আসে। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক। যখন আমরা নতুন কোচ কিনলাম, নতুন নতুন লোকোমোটিভ করলাম, সেই সময় বিএনপি শুরু করল অগ্নিসন্ত্রাস। নতুন রেলগুলো যাত্রী নিয়ে যাচ্ছে, সেই রেলে আগুন দেয়া হল। আগুন দিয়ে রেল লাইনসহ ইঞ্জিন পুড়িয়ে দিয়েছিল বিএনপি। এটা […]

ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেটকারে ধাক্কায় ভ্যান আরোহী নিহত

আবু নাছির, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ২৮ এপ্রিল ২০২২ ইং বৃহস্পতিবার ৯.৪০ ঘটিকায় ঢাকা-খুলনা মহাসড়কে কাইচাইল ইউনিয়নে কালিয়ার মোড় নামক স্থানে ঢাকা থেকে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্টো-খ- ১২-৪৫৫৪) সামনে থাকা যাত্রীবাহি অটোভ্যানে ধাক্কা দিলে ভ্যনে থাকা আরহী বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মাতুব্বর (৭০), পিতা নুরুল হক মাতুব্বর, গ্রামঃ শ্রীরামপট্টি, থানাঃ নগরকান্দা, জেলা ফরিদপুর ঘটনাস্থলে মৃত্যু […]