খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারির দুটি তরঙ্গের পর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। তাই আমাদের তৈরি রাখতে হবে এবং সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা উচিত হবে না। আমরা যে যা পারি তা উৎপাদন করতে হবে। সোমবার নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাড়ে […]

পাবিপ্রবি উপাচার্য হলেন ড. হাফিজা খাতুন

পাবনা প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রেপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা আনুসারে  উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাফিজা খাতুন। আজ ১২ এপ্রিল মঙ্গলবার  তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রেপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো : মাসুম আহমেদ […]

বশেমুরবিপ্রবিতে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শায়ন মণ্ডলগ : রমের শুরুতেই আবারও বেড়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাপের উপদ্রব। এর আগে গত বছরের শীতকালের প্রথমদিকে বেশ সাপের উপদ্রব দেখা যায়। সম্প্রতি সময়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা, মাঠ, স্কুল, লেকপাড় ও হল সংলগ্ন বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিষধর সাপের। সর্বশেষ গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন রাস্তা […]

সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টারের  মাধ্যমে নারীদের  সার্বক্ষণিক  সহযোগিতা দিতে প্রস্তুত পুলিশ – মাহমুদা বেগম

মাহফুজ আলম,স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশ কর্তৃক চালু হওয়া পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টার (পিসিএসডব্লিউ) নামক ফেসবুক পেইজ অভিযোগ জানালে ভুক্তভোগী নারীরা পুলিশের সহযোগিতা পাবেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও চট্টগ্রাম রেঞ্জ সহ-সমন্বয়ক (বিপিডব্লিউএন) মাহমুদা বেগম।  শনিবার(১১ এপ্রি) রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকদের সচেতনতামূলক […]

অধ্যাপক ড. মো: খায়রুল আলমকে পাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের রুটিন দ্বায়িত্ব প্রদান

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে সাময়িভাবে ভাইস চ্যান্সেলরের রুটিন দ্বায়িত্ব প্রদান করা হয়েছে । আজ ১১ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো: মাসুম আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ প্রদান করেন । ফলে পাবনা বিজ্ঞান ও […]

কুড়িগ্রামে গ্রিণ ইকো’র সুপারি চারা বিতরণ

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : সবুজ অর্থনীতি বিনির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামে সুপারি চারা বিতরণ করেছে স্থানীয় বেসরকারি সংগঠন গ্রিণ ইকো। সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলার মানব প্রাঙ্গনে ২০টি পরিবারের মাঝে ১০টি করে চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রিণ ইকো’র উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, পরিচালক সঞ্জয় চৌধুরী, কলেজ শিক্ষক রণজিৎ সেন, স্কুল শিক্ষক […]

লঞ্চ ভ্রমণে লাগবে এনআইডি-জন্ম সনদ

বিডি২৪ভিউজ ডেস্ক : লঞ্চ ভ্রমণে এখন থেকে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম সনদ দেখাতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদযাত্রা থেকেই এটা কার্যকর হবে। আজ রোববার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘কেবিনে […]

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

বিডি২৪ভিইজ ডেস্ক : বাংলাদেশ কোন সামরিক জোটে যোগ দেবে না। তবে আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে। সবাইকে একসঙ্গে নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। এমন অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক পলিসি ডকুমেন্ট তৈরি করছে। ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশ এই ডকুমেন্ট তৈরি করছে। পলিসি ডকুমেন্টে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর তাগিদ […]

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় এবার সেনাবাহিনী

বিডি২৪ভিউজ ডেস্ক : ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে, অভিযান চালাবে। রবিবার (১০ এপ্রিল) বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী […]

পুলিশ জনগণের সেবক, এই বিশ্বাস অর্জন করতে হবে :প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুলিশ জনগণের সেবক হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবে। পুলিশের কাছে মানুষ ন্যায়বিচার পাবে, মানুষের এই আত্মবিশ্বাস যেন তাদের উপর থাকে।’ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় পৃথক সার্ভিস ডেস্ক ও পুলিশের […]