পুলিশের উদ্যোগে গৃহহীনদের বসতঘর হস্তান্তর ও হেল্প ডেস্ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেহেদী হাসান আকন্দ: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে সুদৃশ্য বসতঘর পাচ্ছে জেলার প্রত্যেক থানাধীন একটি করে হতদরিদ্র পরিবার। মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসাবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় নেত্রকোণা জেলায় প্রত্যেক থানায় […]

ব্যাংকগুলোকে আগাম সতর্কবার্তা দেবে কেন্দ্রীয় ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : বৈদেশিক মুদ্রাবাজারের যেকোনো প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাংকগুলোকে আগাম সতর্কবার্তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আগাম তিন মাসে পণ্য আমদানির জন্য কী পরিমাণ এলসি খোলা হচ্ছে, এলসির দায় পরিশোধে কী পরিমাণ ডলার প্রয়োজন হবে তা ব্যাংকগুলোকে জানিয়ে দেয়া হবে। ব্যাংকগুলো এ ধারণা অনুযায়ী আগাম পদক্ষেপ নিতে পারবে। একই সাথে ব্যাংকগুলোর এলসির দায় পরিশোধে […]

নতুন মিশনে বিমান

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রায় ১ হাজার কোটি টাকা দেনায় থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবসায় গতি আনতে ২০৩১ সালের মধ্যে উড়োজাহাজের বহর দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আর ভাড়ায় নয়, এবার সব উড়োজাহাজ কিনে ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে উড়োজাহাজ ক্রয়ের অর্থ কোথা থেকে আসবে, কোন কোন রুটে পরিচালনা হবে এসব ব্যাপারে এখন পর্যন্ত […]

বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু: ভিসাধারীরা যেতে পারবেন ভারতে

বিডি২৪ভিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো দেশের অন্যতম স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। দুই বছরের বেশি সময় বন্দরটির ইমিগ্রেশন বন্ধ থাকায় শুক্রবার (৮ এপ্রিল) থেকে চালু হয়েছে। নতুন টুরিস্ট ভিসায় এ রুটটি ব্যবহার করে ভারতে যেতে পারবেন ভিসাধারী যাত্রীরা। ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানা যায়, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দুই […]

পিছিয়ে থাকা দেশকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুণ

বিডি২৪ভিউজ ডেস্ক : যেসব দেশ এখনো টিকা দেওয়ার লক্ষ্য থেকে অনেক দূরে, তাদেরকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু দেশ এখনো তাদের টিকার লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য।’ জার্মানি ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি […]

‘শেখ হাসিনাকে টিকা চ্যাম্পিয়ন ঘোষণা দিলো গ্যাভি’

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈশ্বিক টিকা জোট ‘গ্যাভি’ টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে। দেশে টিকার কোনও অভাব নেই, যারা এখনও নেননি নিয়ে নেবেন।’ শুক্রবার (৮ এপ্রিল) মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা […]

নীলফামারীতে সাংবাদিক পিটিয়ে জখম

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভুমিদস্যু ও মাদক সম্রাটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মোতালেব হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসী বাহিনী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতলে ভর্তি করে। ঘটনাটি (৮ এপ্রিল শুক্রবার) রাত সাড়ে ১০টার সময় সৈয়দপুর শহরে পাঁচ মাথা সোহেল রানা মোড়ে। সংঘবদ্ধ বিশ হতে পচিশ জনের […]

নীলফামারীতে সেতু স্থাপনের দাবী দুই ইউনিয়ন বাসীর

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ টি সেতুর অভাবে দুই ইউনিয়নের মানুষ চরম বিপাকে, সেগুলো হলো কিশোরগঞ্জ সদর, পুটিমারী ইউনিয়ন, রুপালি কেশবা গ্রামের চকচকার ঘাটে ধাইজান নদীর উপর একটি সেতুর অভাবে দুই ইউনিয়নের ২০গ্রামের ২৭ হাজার মানুষ স্বাধীনতার পূর্ব সময় ধরে দুখের সাগরে ভাসে। দীর্ঘ বিড়ম্বনা রোধে বাঁশের চাটাই বিছানো সাঁকোয় […]

সাতক্ষীরার তালায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় নাশকতা মামলায় ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার ৮ এপ্রিল বিকালে উপজেলার পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম ফারুক পরানপুর গ্রামের করিমুল্লাহ’র ছেলে। পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে […]

হরিণাকুণ্ডুতে সমবায় সমিতির আড়ালে প্রতারণা

তুষার হাবীব, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ বাজারে সমবায় সমিতির নামে আইন বহির্ভূতভাবে ঋণ দিয়ে কিস্তি আদায়ের মাধ্যমে চলছে রমরমা সুদের ব্যবসা পরিচালনা করছেন স্হানীয় আলতাফ হোসেন। শতকরা ২০–৩০ টাকা পর্যন্ত সুদ আদায়সহ বার্ষিক মেয়াদের পরিবর্তে মাসিক মেয়াদে সুদাসল আদায় করা হচ্ছে বলে জানা যায় যা সম্পূর্ণরূপে সমবায় আইন বা দেশের প্রচলিত […]