সাংগ্রাই,বিজু, বৈসুবি, বিষুব উৎসব মেলার শুভ উদ্বোধন করলেন-দীপংকর তালুকদার

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : রাঙামাটি জেলা পরিষদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। মেলায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড়-সহ নানান সামগ্রীর স্টল বসানো হয়েছে। এছাড়া ৫দিনব্যাপী মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, চাকমা নাটক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী যন্ত্র সংগীত, উভগীত, গেংখুলী গীত সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ বিশিষ্টজনদের স্মৃতিচারণ […]

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় লাটাহাম্বার চাপায় আবু বক্কর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের রাজা ব্রিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গোবরা গ্রামের মৃত সিতাব উদ্দিনের ছেলে। তিনি দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ […]

কুড়িগ্রামে পিতা হত্যায় ঘাতক পূত্র গ্রেফতার

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পেয়ার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ঘাতক পূত্র আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫এপ্রিল) দুপুরে আব্দুল জলিলকে কুড়িগ্রাম আদালতে নেয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরির্দশক অনিল কুমার রায় জানান, সোমবার (৪এপ্রিল) রাতে অভিযান […]

সাংগ্রাই জলোৎসবকে ঘিরে পাহাড় যেন উৎসবের নগরী

মাহফুজ আলম, রাঙ্গামাটি থেকে : পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড় সেজেছে উৎসবের নগরীতে। আগামী ১৬ এপ্রিল মারমাদের সাংগ্রাই জলোৎসবের মধ্যে দিয়ে পাহাড়ে নামবে বৈসাবি উৎসবের জোয়ার। বর্ণাঢ্য এ দিনকে লক্ষ্য করে  পাহাড়ের প্রতিটি গ্রামের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। উল্লেখ্য মহামারী করোনায় পার্বত্য অঞ্চলের গত ২ বছর পাহাড়ের বৈসাবী উৎসব পালিত […]

ফাত্তাহ আল হাসানের (Fattah Al Hasan) সফল সঙ্গীত শিল্পী এবং গীতিকার ক্যারিয়ার

বিডি২৪ভিউজ বিনোদন ডেস্ক : বাংলাদেশের সঙ্গীত রচয়িতা ও গীতিকার শিল্পে ফাত্তাহ আল হাসান একটি পরিচিত নাম। সঙ্গীত রচয়িতা, রক গিটারিস্ট, ব্লগার, লেখক, গীতিকার এবং প্রাবন্ধিক হিসাবে তার অনেক পরিচয়পত্র রয়েছে। তবে তিনি একজন সঙ্গীত সুরকার হিসাবে তার ক্যারিয়ারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। গত দুই বছর যাবত কর্মকান্ড থেকে দূরে থাকলেও নতুন বছরের সাথে সাথে আবারও […]

ঈদে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভাওয়ারি বিতরণের জন্য সরকার এক লাখ তিনশ’ ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি)নামে বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ কর্মসূচির […]

চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সেন্টার বেইজড ৭৫০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধীনে চালু হতে যাওয়া এই হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে […]

বাংলাদেশের সঙ্গে অংশীদারি বাড়াতে চান বাইডেন

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে অংশীদারি বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারি আরো বাড়ানোর ব্যাপারে তিনি তাঁর দৃঢ় আত্মবিশ্বাসের কথা জানান। গতকাল সোমবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীকে বাইডেন এই চিঠি পাঠান। চিঠিতে বাইডেন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস […]

পানির অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে :প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পানির অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। পানি সম্পদ অপচয় করলে শেষ পর্যন্ত কোনো সম্পদই থাকে না। আমাদের যে অমূল্য সম্পদটা রয়েছে, এটা কীভাবে সংরক্ষণ করে ব্যবহার করব এবং ভবিষ্যৎ বংশধররা ব্যবহার করতে পারবে, সেই দিকে দৃষ্টি রাখতে হবে।’ সোমবার গ্রিন রোডের পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে […]

বশেমুরবিপ্রবিতে কর্মচারী সমিতির ধর্মঘট

শায়ন মন্ডল ,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাসচালকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুদিন ধরে সব ধরনের পরিবহন চলাচল ও লাইব্রেরিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। তারা জড়িতদের উপযুক্ত শাস্তি ও বিচার দাবিতে আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রও বন্ধ রয়েছে। বাস […]