উপকূলে বৃষ্টির পানি সংরক্ষণ উদ্যোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : উপকূলীয় এলাকার ১০ জেলার মানুষের জন্য নিরাপদ বৃষ্টির পানি সরবরাহ করতে প্রকল্প নিয়েছে সরকার। ৯৬১ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার ‘উপকূলীয় জেলাসমূহের বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পটি আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও […]

সড়াবারিয়া উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার সড়াবারিয়া উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ ২২ মার্চ সড়াবারিয়া উচ্চ বিদ্যালয় এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযাদ্ধা […]

বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালী। এক সময় এ জেলার অর্থনীতি কৃষি ও মৎস্যনির্ভর হলেও এখন দিন বদলেছে। বহুমুখী উন্নয়নে জীবন-জীবিকায় পরিবর্তন আসবে। আর এতে প্রত্যক্ষ প্রভাব ফেলবে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর এবং পায়রা সেতুর মতো মেগা সব প্রকল্পগুলো। গত এক দশকে তিনটি বৃহৎ উন্নয়ন কর্মকান্ড পুরো জেলার চিত্র পাল্টে দিয়েছে। অথচ […]

একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজকে সংবর্ধনা ও গৌরিপ্রসন্ন মজুমদার স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

পাবনা প্রতিনিধি : দেশবরেণ্য নাট্যকার, চলচ্চিত্রাভিনেতা একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজকে তার জন্মস্থান পাবনার ফরিদপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। সেইসাথে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার স্মৃতি পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আমেরিকার ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের উদ্যোগে ও নাগরিক সংবর্ধনা পরিষদের আয়োজনে সোমবার (২১ মার্চ) রাতে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান পৌর মুক্তমঞ্চে এ […]

বসুন্দিয়ায় হাত বাড়ালেই মাদক

যশোর প্রতিনিধি : মাদক নির্মূলে স্থানীয় পুলিশ ক্যাম্পের নিরব ভূমিকার কারণে এলাকাবাসীর মধ্যে নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত পরশু রাতে বসুন্দিয়া’র গাইদগাছি গ্রামের চিহ্নিত মাদক কারবারী ছিন্টু খান (নাজিম) কে গণধোলায় দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী সূত্রে জানা যায়, ছিন্টু খান ও তার স্ত্রী […]

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৮৯ বোতল অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৮৯ বোতল (১৭.৬৭০ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ আটক ১ । র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং […]

জাতীয় বাজেটের বিশেষ বরাদ্দে সাতক্ষীরার টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানির দাবীতে মানববন্ধন

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানি কারণে বাংলাদেশের দক্ষিণ- পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজন ও লির্ডাস ওব্রেড ফর দ্যা ওয়াল্ড্রের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে […]

নাটোরের বাগাতিপাড়া উপজেলা কমপ্লেক্স হল রুম ও প্রশাসনিক ভবনের উদ্বোধন

রিয়াজ হোসেন লিটু, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলা কমপ্লেক্সের হল রুম ও প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে প্রথমে হল রুম পরে প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, […]

নীলফামারীর ডোমারে মিশ্র বাগান চাষে লাভবান কৃষক ফিরোজ আল মামুন

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : ডোমারে মিশ্র ফল বাগান চাষ করে লাভবান হওয়ায় ব্যপক খুশি কৃষক ফিরোজ আল মামুন। তার দেখে এলাকার অনেক কৃষক মিশ্র ফল বাগান চাষে আগ্রহী হয়ে উঠছে ।  শখের বশেই বাগানের চাষ শুরু করেন ফিরোজ আল মামুন। ২০১৩ সালে, তবে শুরুটা মোটেই সুবিধার ছিলনা, নানা প্রতিকুলতা কেটে যাওয়ার ৯ বৎসর পড় […]

২৪ ঘণ্টাই প্রবাসীদের তথ্য দেবে ‘প্রবাসবন্ধু’

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারের প্রবাসবন্ধু কল সেন্টারের সঙ্গে একীভূত হয়েছে প্রবাসী ও তাদের পরিবারকে তথ্য দেওয়ার জন্য প্রতিষ্ঠিত প্রত্যাশা হটলাইন পরিষেবা। এর ফলে এখন থেকে ২৪ ঘণ্টাই তথ্য সেবা পাবেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাছে প্রত্যাশা পরিষেবাটি হস্তান্তর করা হয়। চারটি টেলিফোন নম্বরের মাধ্যমে অভিবাসন সম্পর্কিত […]