নাটোরে পাঁচ দিনব্যাপী চলছে ইমাম প্রশিক্ষণ কার্যক্রম

রিয়াজ হোসেন লিটু, নাটোর: নাটোর জেলায় পাঁচ দিন ব্যাপী ইমাম রিফ্রেসার্স প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাতটি উপজেলার ২৮জন ইমামদের নিয়ে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

নাটোরে মাদকাসক্ত সবুজ নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু

রিয়াজ হোসেন লিটু, নাটোর: নাটোরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার দুই ঘন্টা পর সবুজ আহমেদ (২১) নামে মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে । শহর জুড়ে চলছে শুধু নানা গুঞ্জন। কেউ বলছেন অতিরিক্ত মাদক সেবনের জন্য ,কেউ বলছেন বিষাক্ত মদ পানের কারনে তার মৃত্যু হয়েছে। তবে নিকটাত্মীয়দের দাবী রিহ্যাব […]

চাটমোহরে বিষপ্রয়োগে কবুতর নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশি কাউকে না জানিয়ে জমিতে বিষ প্রয়োগ করায় সেই বিষাক্ত ফসল খেয়ে প্রায় আড়াইশ’ কবুতর মারা গেছে বলে অভিযোগ উঠেছে। পাবনার চাটমোহর উপজেলার মল্লিকপুর গ্রামে গত শুক্রবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এস কে পান্না মামুন। লিখিত অভিযোগে জানা গেছে, মল্লিকপুর গ্রামের মৃত […]

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে কমিউনিটি বিনির্মাণকারীদের সম্মাণনা প্রদান

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে কমিউনিটি বিনির্মাণকারীদের সম্মাণনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৩ মার্চ) অপরাহ্নে জ্যামাইকার ইকরা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে ও পরিচালনায় […]

৯ প্রতিষ্ঠান পেল এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে অবদানের স্বীকৃতি হিসেবে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ৯ কম্পানি। দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) বাংলাদেশের দ্বিতীয় আয়োজনটি বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। রবিবার ঢাকার হোটেল র্যাডিসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের […]

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স

বিডি২৪ভিউজ ডেস্ক : ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মজুত রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রি (ওএমএস) কার্যক্রম আরও জোরদার করা হবে। রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। […]

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নকর্মী নিতে চায় রোমানিয়া

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। রবিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠকে বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে মেয়র […]

পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এডিবির

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রীড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। রবিবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের এডিবি’র মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মি. কেনিচি ইয়োকোয়ামা এর নেতৃত্বে উপ-মহাপরিচালক, কান্ট্রি ডিরেক্টরসহ একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে […]

সিন্ডিকেট ভাঙতে হবে ॥ হাইকোর্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কুক্ষিগত করে রেখে জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এদিকে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের ডেপুটি এ্যাটর্নি জেনারেল আজ আবারও শুনানি করবেন বলে জানা গেছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি […]

দুই শিশুর মৃত্যুতে চার তদন্ত কমিটি

বিডি২৪ভিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবনে দুই শিশু মৃত্যুর অভিযোগে সারা দেশের পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করে একটি ব্যাচের ওষুধ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম অঞ্চল, স্বাস্থ্য বিভাগ ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ […]