নাটোরের লালপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

রিয়াজ হোসেন লিটু, নাটোর : নাটোরের লালপু্রে মোহাম্মদ জুয়েল আলী(৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৪ মার্চ) ভোর রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।ওই যুবক দিলালপুর গ্রামের সাকেত আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। শুক্রবার মধ্য রাতে […]

রোহিঙ্গা কার্যক্রম পর্যবেক্ষণে ভাসানচরে ১০ রাষ্ট্রদূত

বিডি২৪ভিউজ ডেস্ক : নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা তীরবর্তী ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণে পরিদর্শন করেছেন ১০ দেশের রাষ্ট্রদূত। গতকাল বেলা ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছান তারা। জানা গেছে, কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর অ্যান্ড হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রাষ্ট্রদূত এচিম থ্রস্টার, ইউএসএর চার্জ […]

গবেষণাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে :প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিজ্ঞানের গবেষণা এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, মেডিকেলে আমাদের গবেষণা কম, সেখানে আমি গুরুত্ব দিচ্ছি। আরও বেশি করে আমাদের গবেষণা করতে হবে। এটাই পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। আজকে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারতাম না, যদি গবেষণা না থাকতো। […]

প্রধানমন্ত্রী আমিরাত যাচ্ছেন ৭ মার্চ

বিডি২৪ভিউজ ডেস্ক : ছয়দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সর্বশেষ সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রী ৭ মার্চ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট […]

জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হলো বাংলাদেশি ২৮ নাবিককে

বিডি২৪ভিউজ ডেস্ক : ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় তাদের জাহাজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ২৮ নাবিককে এখন […]

ইউক্রেন ত্যাগ করা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রস্তুত সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : যুদ্ধের কারণে ইউক্রেন ত্যাগ করা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত সরকার। বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, বেশিরভাগই পোল্যান্ডে গেছে। কিছু মানুষ বুখারেস্ট, হাঙ্গেরি ও ভিয়েনায় আছে। পোল্যান্ডে এখন প্রায় ৬০০ জন আছে। এরমধ্যে ১০০ জনের থাকার ব্যবস্থা দূতাবাস করেছে। বাকিরা নিজেদের […]

বাংলাদেশের ওপর থেকে করোনা বিধিনিষেধ তুলে নিল ফ্রান্স

বিডি২৪ভিউজ ডেস্ক : ফ্রান্স বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ওপর থেকে কভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিয়েছে। একই সঙ্গে দেশটি কভিড-১৯ বিধিনিষেধের ক্ষেত্রে বাংলাদেশকে ‘সবুজ’ তালিকাভুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছে। ৩ মার্চ থেকে এটি কার্যকর হয়েছে। কভিডের নগন্য বা মাঝারি মাত্রায় সংক্রমণ রয়েছে এমন দেশগুলোকে ফ্রান্স সবুজ তালিকায় রেখেছে। ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের ফলে বায়োএনটেক-ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা (ভ্যাক্সেভরিয়া/ কোভিশিল্ড) […]

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দুই দিনব্যাপী প্রতিরক্ষা সংলাপ ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা ছিল বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রথম প্রতিরক্ষা সংলাপ। এর ফলে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি […]

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরও অধিকহারে শান্তিরক্ষী সরবরাহ অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশার কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ১ মার্চ বিকালে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় মহাসচিব শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা […]

ভোজ্যতেল মজুদের বিরুদ্ধে অভিযান শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : চাহিদার চেয়ে মজুদ বেশি থাকার পরও ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারসাজিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশে অভিযান শুরু করা হয়েছে। খোলা ভোজ্যতেলের পর এবার দ্রুত ফুরিয়ে যাচ্ছে বোতলজাত সয়াবিন তেল। ক্রেতারা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে ভোজ্যতেল সংগ্রহ করছেন। অথচ চাহিদার তুলনায় এবার বেশি পরিমাণে ভোজ্যতেল মজুদ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এক প্রতিবেদনে […]