নরসিংদী জেলায় ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই

সাইফুর নিশাদন, রসিংদী প্রতিনিধি : আজ মঙ্গলবার সকাল ১০টার সময় নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনর্গদী বাজার থেকে তালতলি বাজার এর মধ্যে স্থানে ইটেখলা নামক স্থানে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র। ইজিবাইক চালক মোঃ ফারুক মিয়ার ভাষ্যমতে তিনি গতকাল সোমবার নরসিংদী জেল খানার মোড় থেকে কিস্তিতে টাকা তুলে ইজিবাইকটি ক্রয় করেন। আজ সকালে […]

নীলফমারীর বিভিন্ন স্থানে শিবরাত্রি ব্রত পুজা পালিত

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী  প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিভিন্ন আয়োজনে শিবরাত্রি ব্রত পুজা পালিত। প্রতি বৎসর পহেলা মার্চ মঙ্গলবার কৃষ্ণ পক্ষের চতুরদর্শী তিথিতে হিন্দুদের অন্যতম শিবরাত্রী ব্রত পুজা দিন ব্যাপী পালন করা হয়েছে । সনাতন ধর্মাবলম্বীরা তাদের পরিবারের মঙ্গলকামনায়, ঢাকের বাজনা,শংঙ্খ ধনী, পুরোহিত মশাইয়ের মন্ত্রদারাএপুজা পালন করে থাকে। পুরোহিত প্রকাশ চক্রবর্তী,বীরবল চক্রবর্তী জানান ,হিন্দু ধর্মের পঞ্জিকা,শিবপুড়ানে […]

ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা-নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচলের সম্ভাবনা আবারো জেগেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে। গত রবিবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে মার্কিন প্রতিনিধি দল টি বৈঠক করেছে। আগামী দুই মার্চ পর্যন্ত প্রতিনিধিদলটি ঢাকায় […]

যুক্তরাষ্ট্রের টিকাপ্রাপ্তিতে শীর্ষে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় উপহার হিসেবে যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আরও এক কোটি টিকা ঢাকা পৌঁছেছে। এ নিয়ে বাংলাদেশকে দেয়া দেশটির মোট করোনা টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ১০ লাখ ডোজ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও জনগণের পক্ষ থেকে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা উপহার দেয়া হয়েছে বলে […]

নওগাঁ-ঠাকুরগাঁওয়ে হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়

বিডি২৪ভিউজ ডেস্ক : নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ সংক্রান্ত দুটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বৈঠকে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়, নওগাঁ ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২২ […]

মোবাইল ইন্টারনেট ডাটার বিষয়ে সুখবর

বিডি২৪ভিউজ ডেস্ক : মোবাইল ইন্টারনেট ডাটার প্যাকেজের বিষয়ে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে।  নতুন প্যাকেজে ডাটার অফারের সংখ্যা কমিয়ে পুরোনো উদ্বৃত্ত ডাটা নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা জারি করা হয়েছে।  সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক মো. জাকির হোসেন খান জানান, নতুন নির্দেশনা ১ মার্চ থেকে বাস্তবায়ন করার কথা ছিল। […]

যুদ্ধ পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতেও বলেছেন তিনি। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে […]

সারিয়াকান্দির এটিও’র বিরুদ্ধে গৃহবধূকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) মো: আল আমিনের বিরুদ্ধে এক গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। প্রাণনাশের হুমকির বিষয়ে বিস্তারিত জানিয়ে গত ২১ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন শামিমা হক নামে ওই গৃহবধূ। যার নং ১৪০৭। এতে বলা হয় , জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে সহকারী শিক্ষা অফিসার […]

স্বপ্ন দেখাচ্ছে কাপ্তাইয়ের ক্রিকেটাররা আন্তঃস্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয়

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ( শীতকালীন)ক্রীড়া প্রতিযোগিতা ২০২২, সোমবার বিকেলে কর্ণফুলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলা প্রতিযোগিতার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। মাহাবুব হাসান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন কাপ্তাই […]

গনটিকার মেয়াদ বাড়ছে লক্ষ্যমাত্রার চেয়েও মানুষ বেশি পাবে কোরনার টিকা

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : গণটিকার মেয়াদ বাড়ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা কার্যক্রমের মে য়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) মুঠোফোনে সাংবাদিকদের এ কথা জানান ‍তিনি। গত ২২ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে টিকা দেয়া কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]