ইতিহাস গড়তে যাচ্ছে এবারের বইমেলা, প্রকাশকদের মুখে হাসি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রকাশকদের দাবি মেনে বইমেলার মেয়াদ ১৭ দিন বাড়ানো হয়েছে। সোমবারের (২৮ ফেব্রুয়ারি) পরিবর্তে এবারের বইমেলা শেষ হবে ১৭ মার্চ। ফলে এবার মেলা চলবে ৩১ দিন। যা বইমেলার ইতিহাসে দীর্ঘতম। এর আগে ২০১৯ সালের বইমেলা ৩০ দিনের হয়েছিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল এবার বইমেলা চলবে ১৪ দিন। ১৫ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ […]

বাংলাদেশের ওপর সন্তুষ্ট আন্তর্জাতিক আদালত

বিডি২৪ভিউজ ডেস্ক : রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কৌঁসুলিরা মিয়ানমারের সামরিক জান্তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন। এ কাজে বাংলাদেশের সহযোগিতায় সন্তুষ্ট আইসিসি। গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান এ তথ্য জানান। মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহে বাংলাদেশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, বাংলাদেশে আমি পূর্ণ […]

দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য দুটি বিমান ক্রয়

বিডি২৪ভিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য দুটি বিমান ক্রয় করা হবে। যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। বাংলাদেশের সবজি বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। তিনি বলেন, গত বছর দেশে উৎপাদিত পান রপ্তানি […]

ইউক্রেন ছেড়েছেন ৪১৮ জন বাংলাদেশি

বিডি২৪ভিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এ পর্যন্ত ৪১৮ জন বাংলাদেশি পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়াতে পৌঁছেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন। […]

স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন কারাবন্দিরা

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারির মধ্যে কারাবন্দিরা যাতে আত্মীয়-স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারে, সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার গাজীপুরে কাশিমপুর কমপ্লেক্সে ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘করোনার কারণে বন্দিদের […]

শীর্ষ দশে বাংলাদেশ : একদিনে ১ কোটি ২০ লাখ টিকা দিয়ে রেকর্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : সারাদেশে একদিনে এক কোটি ডোজ করোনা প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের। গত ২৬ ফেব্রুয়ারি (শনিবার) নির্ধারিত দিনে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা এক কোটি ১১ লাখ টিকার প্রথম ডোজ এবং আরো ৯ লাখ টিকার দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি। সব মিলিয়ে […]

যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অলোক দাসের পরলোকগমন

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অলোক দাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধায় পরলোকগমন করেছেন। সোমবার দুপুরে পাবনা মহাশ্মশান তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি এক শিশু পুত্র ও এক শিশু কন্যা স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন […]

শিগগির খুলবে ভারতের সব ইমিগ্রেশন

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতি যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগির ভারতের সব ইমিগ্রেশন খুলে দেওয়া হবে। একই সঙ্গে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে সড়ক দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক […]

দক্ষিণ সুদানে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদানে ঘরে ঘরে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করা হয়। বাংলাদেশি শান্তিরক্ষীরা দেশটিতে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের পাশাপাশি সড়ক নির্মাণ, স্থানীয়দের চিকিৎসাসেবা দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ, খেলার মাঠ তৈরিসহ নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে দেশটির সরকারের পাশাপাশি সাধারণ মানুষও অত্যন্ত কৃতজ্ঞতার চোখে দেখে […]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৮০ পিচ ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৮০ পিচ ইয়াবাসহ আটক ২ । র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার […]