চুয়াডাঙ্গায় পচা তালগাছ গায়ে পড়ে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে পচা তালগাছ গায়ের উপর পড়ে কুয়ারী বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সাহাবুলের স্ত্রী কুয়ারী বেগম। তিনি দুপুরে রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে যাচ্ছিল। এ সময় বাড়ির উঠানে থাকা পঁচা তালগাছ […]