সাতক্ষীরার ৪ হাজার ১শত ১৫ হেক্টর আম বাগানে শোভা পাচ্ছে আমের মুকুল

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : বসন্ত বাতাসে দোল খাচ্ছে আমের মুকুল। আর এই মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি মৌমাছি । মনকে করে তুলছে আরো প্রাণবন্ত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চল সাতক্ষীরায় আম বাগানগুলো ভরে গেছে মুকুলে মুকুলে। বাগান গুলোতে শোভা পাচ্ছে আমের মুকুল। এ বছর জেলার ৪ হাজার ১শত ১৫হেক্টর জমিতে আমের আবাদ […]

আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর হত্যা মামলার ৫ জন পলাতক আসামি গ্রেফতার

বিডি২৪ভিউজ ডেস্ক : সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২’র অভিযানে চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মন্ডল হত্যা মামলার ৫ জন পলাতক আসামি গ্রেফতার। ১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, […]

ডি-৮ দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট গঠনে সম্ভাবনা রয়েছে

বিডি২৪ভিউজ ডেস্ক : ডি-৮ ভুক্ত দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট হিসেবে অভ্যুদয়ের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮ এর মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে ইসিয়াকা আব্দুল কাদির ইমাম সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় উভয়েই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) […]

কার্ডধারী জেলে পরিবার মাসে পাবে ৪০ কেজি চাল

বিডি২৪ভিউজ ডেস্ক : জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য এবার ৩১ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০২১-২০২২ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩১ হাজার ২৫৬ মেট্রিক […]

জাটকা রক্ষায় ২ মাস নদীতে ড্রেজিং নিষিদ্ধ, স্পিডবোট চলাচল বন্ধ

বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা-মেঘনা নদী থেকে যত্রতত্র অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশ মাছসহ অন্যান্য মৎস্যসম্পদ। ক্ষতির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এ অবস্থায় জাটকা রক্ষা করে ইলিশ মাছের উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল এই দুই মাস ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলিশ গবেষকসহ সংশ্লিষ্টদের পরামর্শে বুধবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুরে জাটকা নিধন […]

শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার বাংলাদেশে সর্বোচ্চ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে ৬৫ শতাংশ নারী তাদের শিশু ও নবজাতকদের পাঁচ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ান। এ হার বাংলাদেশসহ বিশ্বের আট দেশের মধ্যে সর্বোচ্চ। তবে বাংলাদেশে শিশুকে বুকের দুধ খাওয়ানোর অগ্রগতিতে বাধা ফর্মুলা দুধের আগ্রাসী বিপণন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফের) এক জরিপ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। […]

সম্পত্তির উত্তরাধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ

বিডি২৪ভিউজ ডেস্ক : সম্পত্তির উত্তরাধিকার থেকে তৃতীয় লিঙ্গের মানুষ এতদিন বঞ্চিত হয়ে আসলেও সেই বাধা কাটছে। মা-বাবার সম্পদের ওপর অধিকার পাবেন তৃতীয় লিঙ্গের সন্তানেরা। তাদের এই অধিকার নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার ভূমি ভবনে স্থাপিত মডেল শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী […]

নীলফামারীর ডোমারে রাস্তার কাজের উদ্বোধন

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর ইউনিয়নে পাঙ্গা পীর সাহেবের বাজার হতে সুকুমারের মটর পর্যন্ত ৯৩ লক্ষ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার এইচবিডিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পীর সাহেবের হাটে কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা […]

কাপ্তাইবাসীর প্রতি আহবান যথা সময়ে টিকা নিন-সুরক্ষিত থাকুন – ইউএনও মুনতাসির জাহান

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : আগামী ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনেশন সেন্টারসমূহে মানুষের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে, জনমনে সৃষ্ঠ এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণের নিমিত্তে আগামীকাল শুক্রবার সারাদেশের সকল কোভিড-১৯ টিকাদান কেন্দ্র খোলা রাখার নির্দেশনা প্রদান করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। তারই আলোকে, আগামীকাল কাপ্তাই উপজেলার […]

প্রশিক্ষণ দিতে ফেসবুক প্রতিনিধি দল ঢাকায়

বিডি২৪ভিউজ ডেস্ক : আপত্তিকর কনটেন্টের বিষয়ে রিপোর্ট করা নিয়ে প্রশিক্ষণ দিতে ঢাকায় এসেছে ফেসবুকের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিন সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধি দল। এই দলে ফেসবুকের বাংলাদেশবিষয়ক কর্মকর্তা শাবনাজ রশীদ দিয়াও রয়েছেন। প্রতিনিধি দলটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের […]