সাতক্ষীরায় ছিনতাইকালে ৩ যুবকে পুলিশে দিয়েছে এলাকাবাসী

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরায় ছিনতাইকালে তিন যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা কাশেমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বাঁশদাহ ইউনিয়নের পাঁচরকী গ্রামের আজিজুল ইসলামের ছেলে মমিনুর রহমান, মৃত আজাহার রহমানের ছেলে এনামুল হক ও একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মাসুদ রানা আশিক, […]

নীলফামারীতে টিসিবি পন্য ক্রয়ে উপচেপড়া ভীড়

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নিত্যপন্যের দাম বৃদ্ধির কারণে নীলফামারীতে টিসিবি পন্য ক্রয়ে উপচেপড়া ভীড় করেছে ক্রেতা। সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাকসেল কার্যক্রম টিসিবি পন্য বিক্রয় স্থানে শত শত পুরুষ ও মহিলা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুর নীলফামারী পলাশবাড়ী হাইস্কুল মাঠে অভি এন্টারপ্রাইজ, এর প্রোপাইটর সত্যেন্দ্রনাথ রায় মাধ্যমে টিসিবি পন্য বিক্রয় […]

চুয়াডাঙ্গায় গন টিকাদান কার্যক্রম সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভা ব্যতিক্রমধর্মী প্রচারণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা গন টিকাদান কার্যক্রম সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভা ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাচ্ছে। গত দুই দিন ধরে বাউল গানের তালে তালে পৌরবাসীকে টিকাদানে উদ্বুদ্ধ করতে এ প্রচারণা চালাচ্ছে। আগামী ২৬শে ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় গন টিকাদান কর্মসুচী পালন করা হবে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ জেলার ৪ উপজেলায় ২৬শে ফেব্রুয়ারী গণ টিকার ১ম […]

রাঙামাটি জেলার ১০০টি স্কুলে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের উদ্বোধন করলেন – দীপংকর তালুকদার-এমপি

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলার একশটি স্কুলের মাঝে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের অন্যতম সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি […]

নাটোরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: নাটোরে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্তী শেখ হাসিনার বিশেষ উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার দুপুর একটার দিকে শহরের কান্দিভিটায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার এর সভাপতিত্বে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

নাটোরে বিজ্ঞান মেলা উদযাপনে প্রস্তুতি সভা

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: আগামী ১৩ ও ১৪ মার্চ নাটোরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার। সভায় জানানো হয়, দুই দিনের বিজ্ঞান মেলা নাটোর এম কে […]

নাটোরের উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে প্রবেশ সাময়িক বন্ধ

রিয়াজ হোসেন (লিটু), নাটোর: আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শনিবার ও রোববার নাটোরের উত্তরা গণভবন এবং রাণীভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন আজ বুধবার এই ঘোষণা দেয়। আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে […]

সম্পর্ক গতিশীল করতে সফর বিনিময়ে জোর ঢাকা-ম্যানিলার

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও ফিলিপাইনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছে দুই দেশ।মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিগা সাক্ষাৎকালে এ মত ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সচিব ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার […]

গণটিকা সফল করতে ১২০ নার্সকে সংযুক্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত আসন্ন গণটিকা (একদিন এক কোটি) কার্যক্রম সফল করতে ১২০ জন নার্সকে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় সংযুক্তির আদেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (শিক্ষা-শৃঙ্খলা ও ভারপ্রাপ্ত মহাপরিচালক) মো. রশীদুল মান্নাফ কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৬ […]

নির্বাচন কমিশন: সার্চ কমিটির ১০ নাম চূড়ান্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার ও আরও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে ১০টি নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। তবে তারা কারা, সেটি জানানো হয়নি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটি। এরই মধ্যে নামের তালিকা সিলগালা করে পাঠানো হবে। সার্চ কমিটি গঠনের ১৭ দিনের মাথায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস […]