সাতক্ষীরায় সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন

রিজাউল করিম সাতক্ষীরা : সাতক্ষীরায় সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চেও উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গোপীনাথপুর খ্রীষ্টান পল্লীতে এই চার্চের উদ্বোধন করা হয়। গোপীনাথপুর সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ কমিটির সভাপতি স্বপন বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন করেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস […]

কাপ্তাই ওয়াগ্গা টি এস্টেট পরিচালক লেখক ও কবি আমীন কাদেরী চা নিয়ে স্মরণিকায় যা বললেন

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার কাপ্তাই রাঙামাটি থেকে : বোটানিক্যাল নাম ক্যামেলিয়া, প্রায় পাঁচ হাজার বছর আগে ভেষজ হিসাবে পরবর্তীতে উদ্দীপক পানীয় হিসাবে চীন দেশে ক্লান্তিনাশা চায়ের প্রচলন শুরু হয় ৷ কালের বিবর্তনে গভীর অরণ্যের এক অখ্যাত উদ্ভিদ মানুষের প্রয়োজনে কৃষি পণ্যে,কৃষি থেকে শিল্প, শিল্প থেকে বাণিজ্য, বাণিজ্য থেকে শিল্পকলায় এবং পরবর্তীতে সামাজিক লোকাচারের মর্যাদা পেয়ে […]

বঙ্গবন্ধুর সমাধিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। আজ শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠকরে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের […]

সঙ্গীতপ্রেমীদের ভালো লাগলেই আমাদের প্রয়াস সার্থক -মিনি মারমা

জাহিদ হাসান নিশান : সংস্কৃতি মানুষের সামগ্রিক জীবনব্যবস্থা। সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করা প্রতিটি জনগোষ্ঠীর বৈশিষ্ট্য। বাংলাদেশের প্রতিটি আদিবাসীর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আদিবাসীরা বাংলা ভাষাভাষী বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পাশাপাশি বসবাস করছে। আদিবাসী জাতিসত্তাসমূহের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। সংস্কৃতির রূপান্তরও ঘটছে। অধিকাংশ আদিবাসীদের রয়েছে নিজস্ব ভাষা। বাংলা ভাষার পাশাপাশি তারা নিজস্ব […]

ষাটোর্ধ্বদের জন্য পেনশন স্কিম প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ষাটোর্ধ্ব জনগণের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দিয়েছেন। অর্থ বিভাগ কর্তৃক আয়োজিত ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ বিষয়ক একটি উপস্থাপনাও দেখেন তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য একটি সর্বজনীন […]

রোববার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী রোববার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীত ব্যক্তিদের ‘একুশে পদক-২০২২’ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একুশে পদক প্রদান অনুষ্ঠানের বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘আগামী রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় […]

আইসিটি খাত উন্নয়নে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাজ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাজ্য (ইউকে) আজ বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের আরো উন্নয়ন ও বিকাশে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বিএএসআইএস)-এর বোর্ডরুমে এর কর্মকর্তাদের সাথে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার চ্যাটারটন ডিকসন এ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা আইসিটি খাতের উন্নয়নে মানব সম্পদ […]

ভাতার আওতায় আসছে সব প্রতিবন্ধী

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে। এ জন্য প্রতিবন্ধীদের চিহ্নিত করার কাজ চলছে। এ পর্যন্ত ২৪ লাখ ৮১ হাজার ১৯৯ জন প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের সেবা ও সাহায্য কাঠামোর আইনি ভিত্তি দিতে ‘প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত […]

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে দেশটির ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি এ আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার ফুজাইরা প্রদেশে শেখ হামাদের কার্যালয়ে […]

নিউইয়র্কে রাস্তার নামকরণ হচ্ছে `লিটল বাংলাদেশ এভিনিউ`

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রাস্তার পুন:নামকরণ করে লিটল বাংলাদেশ এভিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জ্যামাইকায় নতুন পুন:নামকরণের রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিলসাইড এভিনিউ থেকে হোমলন পর্যন্ত ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ নামকরণে নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তের খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা বইছে। নিউইয়র্ক প্রবাসী […]