এক ছাদের নিচে মিলবে সব সেবা

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে নতুন পালক। যাত্রা শুরু করতে যাচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড সুপার স্পেশালাইজড হাসপাতাল। এই হাসপাতালে এক ছাতার নিচে মিলবে সব ধরনের স্বাস্থ্যসেবা। রাজধানীর শাহবাগে ১২ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই হাসপাতালটির নির্মাণকাজ, যন্ত্রপাতি কেনার কাজ শতভাগ শেষ। সার্বিক কাজ সম্পন্ন করে আগামী জুনে হাসপাতালটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সুপার স্পেশালাইজড […]

খুনি নুরকে ফেরতের বিষয়ে নিজ দেশে কথা বলবেন কানাডার হাইকমিশনার

বিডি২৪ভিউজ ডেস্ক : কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কানাডার সরকারকে অবহিত করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাইকমিশনার লিলি নিকোলস। বুধবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন নতুন হাইকমিশনার। কানাডার হাইকমিশনার বলেন, […]

জন্মনিবন্ধন-এসএমএস ছাড়াই নেওয়া যাবে প্রথম ডোজ: স্বাস্থ্য অধিদফতর

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে। আর সে পর্যন্ত টিকার প্রথম ডোজ নিতে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা মোবাইল ফোনে টিকার জন্য এসএমএসের প্রয়োজন হবে না। বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে কোভিড-১৯ টিকা বিষয়ক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও অধিদফতরের মাতৃ, নবজাতক ও শিশু […]

সরকারি দরপত্রে দেশীয় ঠিকাদারদের সুযোগ বাড়াতে উদ্যোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রীয় দরপত্রে দেশীয় কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগী হিসাবে একটি দেশীয় প্রতিষ্ঠানকে যুক্ত রাখার শর্ত দেওয়া যায় কি না, সেই প্রস্তাব রাখা হয়েছে মন্ত্রিসভা কমিটির কাছে। আবার দেশীয় কোম্পানিগুলোও যেন সরাসরি আরও বেশি কাজ যায়, সেজন্য শর্ত শিথিলের প্রস্তাব করা হয়েছে সেখানে। […]

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু রোববার

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিমান বাহিনীর ছয় দিনের যৌথ কৌশলগত মহড়া হবে ঢাকা ও সিলেটে, যা শুরু হবে আগামী রোববার। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, উড়োজাহাজে সামরিক পরিবহন বিষয়ে এ মহড়ায় ৭৭ মার্কিন বিমান সেনা ও বাংলাদেশের প্রায় তিনশ জন অংশ নেবেন। ’কোপ সাউথ ২২’ শীর্ষক […]

স্কুল-কলেজ খুলে দিতে সায় কোভিড পরামর্শক কমিটির

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ কমতে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়, এমন মত দিয়েছে জাতীয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কমিটি এই মত জানায়। শিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারিই খুলতে পারে বলে জানিয়েছেন কমিটির এক সদস্য। এদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনিও বলেছিলেন, এই মাসেই শিক্ষা […]

গোপালগঞ্জে ৪৯ জনকে আটক করে করোনার টিকা দিল পুলিশ

সৈয়দ অছিকুজ্জামান : গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে আটক করে করোনার টিকা দিয়েছে পুলিশ ।গোপালগঞ্জ সদর থানার অফসিার ইনর্চাজ (ওসি) মোঃ মনিরল ইসলাম জানান, গোপালগঞ্জে যেসকল ব্যাক্তি কভিট-১৯ এর টিকা গ্রহণ করেননি তাদের আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ শহররের, চৌরঙ্গী, লঞ্চঘাট, ফলপট্টি কাচাঁ বাজার এলাকাসহ বভিন্নি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এমন ৪৯ জনকে […]

আত্মহত্যা রোধে ফেসবুকের সঙ্গে কাজ করবে সিআইডি

বিডি২৪ভিউজ ডেস্ক : সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসীন খান। তবে তার লাইভের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারেনি তিনি আত্মহত্যা করবেন। তাই যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি সংস্থাটি। তাই এ বিষয়ে ফেসবুককে অনুরোধ করা হয়েছে, তারা যাতে আত্মহত্যা রোধে আমাদের সঙ্গে কাজ করে। বুধবার দুপুরে রাজধানীর […]

মোবাইল আর্থিক সেবার আওতা বাড়ানো হলো

বিডি২৪ভিউজ ডেস্ক : মোবাইল আর্থিক সেবার আওতা বাড়াল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের বাইরেও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এ সেবা দেয়া যাবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে লাইসেন্স নিতে হবে নতুন প্রতিষ্ঠানকে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন এক নির্দেশনা দেয়া হয়েছে। এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা আরো […]

একদিনে দেয়া হবে এক কোটি টিকা

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনার টিকাদানে সর্বোচ্চ সফলতা দেখিয়েছে বাংলাদেশ। দেশের ৭০ ভাগ জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্য নিয়ে শুরু হওয়া যাত্রা ১ বছরের মাথায়ই দেখেছে সাফল্য। বিশেষ করে প্রথম ডোজের আওতায় চলে এসেছে অধিকাংশ মানুষ। লক্ষ্যমাত্রার বাকি থাকা মানুষদেরও এই মাসের মধ্যেই টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ‘১ দিনে ১ কোটি’ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী […]