আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে
বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে। কারণ আওয়ামী লীগ দেশকে বদলে দিয়েছে এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে।’ প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিম-লীর […]