বান্দরবানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রিমন পালিত , বান্দরবান প্রতিনিধি: জেএসস সন্ত্রাসী কর্তৃক বান্দরবানের রুমায় দায়িত্বরত অবস্থায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি বিকেলে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে পার্বত্য নাগরিক পরিষদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো […]

১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন

রফিকুল ইসলাম সুইট : আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এম.পি এর পরিচালনায় সভায় অংশগ্রহণ […]

না ফেরার দেশে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে শহরের পাথরতলাস্থ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রুপপুরে দুই রাশিয়ান নাগরিকের মৃত্যু

রফিকুল ইসলাম সুইট : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্য রাতে একজন অসুস্থ হয়ে এবং অপরজন সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়। মৃত ব্যাক্তিরা হলেন চুকিন পাভেল (৫৯) এবং টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০)। পুলিশ জানায়, চুকিন পাভেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের টেস্ট রোসেম নামে একটি সাব ঠিকাদারি প্রতিষ্ঠানে মেকানিক্যাল […]

আমিনপুরে কোনো ভাই লীগ থাকবে না : এজাজ আহমেদ সোহাগ

নিজস্ব প্রতিনিধি : পাবনার আমিনপুর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এজাজ আহমেদ সোহাগকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তাকে এ সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। এদিন সন্ধ্যায় তিনি ঢাকা থেকে আরিচা হয়ে নৌপথে কাজিরহাট ঘাটে এসে পৌঁছান। এ সময় কয়েক হাজার নেতাকর্মী বাদ্য বাজনা সহ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তাকে […]

চিরিরবন্দরে প্রথমবারের মত রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্য জমিতে রোরো ধানের চারা রোপণ

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি : উত্তরের শস্য ভান্ডার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় এবার আমনে ধানের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় বোরো চাষাবাদে কৃষক পুরোদমে কোমর বেঁধে মাঠে নেমেছেন । অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতিতে রোপণ করছেন বারো ধান। রাইস ট্রান্সপ্লান্টারে মাধ্যমে এ পদ্ধতিতে স্বল্প সময়ে অধিক জমিতে সুস্থ সবল চারা রোপন করছেন কৃষক।এতে সময়, […]

নাটোরের চলনবিলে হাড় কাপানো শীতের মধ্যে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

রিয়াজ হোসেন লিটু, নাটোর : চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে বোরো ধান রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি প্রধান এই অঞ্চলে অর্থকরী ফসল হিসেবে বোরো ধানই একমাত্র ভরসা। চারা রোপণের প্রতিটি কাজ ঠিকমতো হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে সবাই চিন্তিত ও হতাশায় রয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাড় কাপানো শীতের মধ্যে […]

পর্নোগ্রাফি সরবরাহের সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

বিডি২৪ভিউজ ডেস্ক : অবৈধভাবে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহের সরঞ্জামাদি সহ ১ জন গ্রেফতার। গত ০৩ ফেব্রয়ারি তারিখ ১৯.৫০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে , ‘‘পাবনা জেলার সদর থানার গাছপাড়া বাইপাস মোড়স্থ মান্নান মার্কেটের ধৃত আসামী মোঃ হালিম হোসেন (২৭) […]

নিউইয়র্কে শহীদ তৌহিদ স্মৃতি সংসদের দোয়া ও আলোচনা সভায় বক্তারা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তৌহিদ হত্যার বিচার করা হবে

নিউইয়র্ক (ইউএনএ): নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ-এর অষ্টম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নিউইয়র্কে তাকে স্মরণ করা হলো। শহীদ তৌহিদ স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র-এর উদ্যোগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ব্রুকলীনের একটি রেষ্টুরেন্টে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা তৌহিদের স্মৃতি চারণ করে বলেন, তিনি […]

হাজী ওবায়দুল হকের ইন্তেকাল

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির পরিচিত মুখ, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি হাজী ওবায়দুল হক ইন্তেকাল করেছেন। গত ২৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে (বংলাদেশ সময় ৩:৩০ মিনিট) তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার মৃত্যুও খবর নিশ্চিত করেছেন নোয়াখালীর সন্তান, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা মাইনুল উদ্দিন মাহবুব। খবর ইউএনএ’র। জানা […]