বান্দরবানে সেনা টহলের উপর সশস্ত্র সন্ত্রাসীদের গুলি অতপর গোলাগুলি এক সেনা টহল কমান্ডারসহ নিহত -৪

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার বান্দরবান থেকে : বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষে এক সেনা টহল কমান্ডারসহ তিন জনসংহতি ( জেএসএস) সমিতির কর্মী নিহত হওয়ার সংবাদ পাওয়ার গেছে । বুধবার রাত সাড়ে দশটার দিকে রুমা উপজেলার দুর্গম ভথি ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে। ৩ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, […]

এএলআরডি’র ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি : ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয় এবং পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি বিকেলে এ কর্মশালার সমাপ্তি হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় ও আয়োজনে ৩ দিনের এ কর্মশালায় সারাদেশ থেকে ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রথম […]

ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায় পাকিস্তানি এজেন্টরা – নুরুজ্জামান বিশ্বাস এমপি

স্টাফ রিপোর্টার : পাবনা-৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায় এদেশের স্বাধীনতা বিরোধী এজেন্ট রা।তাই দেশে ৭১ এর মতো ষড়যন্ত্র চলছে।স্বাধীনতা যুদ্ধের ৫১ বছর পার হলেও পাকিস্তানি বাহিনী এখনো এদেশে ক্ষমা চায়নি। তিনি আরও বলেন, উন্নয়নের প্রথম শব্দ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। বিশ্ব মানবতার […]

চাটমোহর পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরার উদ্বোধন

পাবনা প্রতিনিধি : অপরাধ নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। চাটমোহর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) জিন্নাহ আল মামুন, চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী […]

তিন মাসের মেয়ে ইলমাকে রেখে মা মনিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

তুষার হাবীব(হরিনাকুন্ডু) ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ৩ নং রামনগর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলামের মেয়ে মনিকা পারভিন (২১) আজ বৃহস্পতিবার (৩ রা ফেব্রুয়ারি) ভোর ৬ ঘটিকার সময় তিন মাসের শিশু কন্যা ইলমাকে রেখে জানালার পর্দা দিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে বাবার বাড়ি রামনগরে আত্মহত্যা করেছে। মৃত্যু মনিকার একই উপজেলার আদর্শ […]

এবার একুশে পদক পাচ্ছেন ২৪ গুণী

বিডি২৪ভিউজ ডেস্ক : ভাষা আন্দোলন, শিল্পকলা, গবেষণা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ২৪ গুণীজন। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মনোনীতদের তালিকা প্রকাশের সম্মতি চাওয়া হয়েছে। মনোনীতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিশিষ্ট কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, অভিনেতা আফজাল হোসেন, ৭ মার্চের ভাষণ রেকর্ডের ক্যামেরা সহকারী আমজাদ […]

জানুয়ারিতে রফতানি হয়েছে ৪৮৫ কোটি ডলারের পণ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের পণ্য রফতানি আয়। গত ডিসেম্বরে রেকর্ড রফতানির পর সদ্যবিদায়ী জানুয়ারি মাসে পণ্য রফতানি হয়েছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে জানুয়ারিতে রফতানি হয়েছে ৪৮৫ কোটি ডলারের পণ্য, যা গত বছরের জানুয়ারির চেয়ে ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি। বুধবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য […]

দুর্নীতিবাজদের নজরদারিতে শক্তিশালী হচ্ছে গোয়েন্দা ইউনিট

বিডি২৪ভিউজ ডেস্ক :দুর্নীতিবাজদের কঠোর নজরদারিতে আনতে এবং তাদের গোপন তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়টি আরও গতিশীল করতে বিদ্যমান গোয়েন্দা ইউনিটকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মালয়েশিয়া, হংকং ও ভারতের মতো উন্নত দেশের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোর আদলে সাজানো হবে এ ইউনিটকে। দুদকের গোয়েন্দা কার্যক্রম বাড়াতে ইতোমধ্যে শক্তিশালী ‘গোয়েন্দা অনুবিভাগ’ সৃষ্টিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

শান্তিরক্ষা ও বিনির্মাণ কার্যক্রমকে শক্তিশালী করা হবে

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরফতরে মঙ্গলবার পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন হয়। রাষ্ট্রদূত ফাতিমা হলেন পিবিসির প্রথম নারী সভাপতি। যখন কোভিড-১৯ অতিমারি শান্তি বিনির্মাণ ও উন্নয়ন কর্মকান্ডের ওপর মারাত্মক প্রভাব ফেলছে ঠিক তেমনই এক চ্যালেঞ্জিং সময়ে […]

ছাত্রলীগকে হলের সৌন্দর্যবর্ধন করতে বললেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে ভিডিওকলে আলাপকালে সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দিতে […]