নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় ৭ জনের সাত বছর করে কারাদন্ড

রিয়াজ হোসেন লিটু নাটোর : নাটোরের সিংড়ায় জোড়া খুনের মামলায় ৭ জনের সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেন। আজ সোমবার দুপুর ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় দেন। […]

নাটোরের সিংড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিয়াজ হোসেন লিটু, নাটোর : নাটোরের সিংড়ায় বাসের ধাক্কায় রাসেল আহমেদ নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকালে নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বগুড়া রনবাঘা নন্দীগ্রাম এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রেজওয়ানুল ইসলাম জানান, সকালে সিংড়া এলাকা থেকে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রাম […]

১৬০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ১৬০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । অদ্য ২৩ জানুয়ারি, ২০২২ তারিখ ২০.০৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার সদর থানার পৌরসভাস্থ সোনাপট্টি সাকিনস্থ ধৃত আসামী মোঃ মাকসুদুল ইসলাম (৫৪) এর মেসার্স […]

যুব সমাজকে রক্ষা ও মাদক নির্মূলে কাপ্তাই পুলিশের অভিযান ইয়াবাসহ এক যুবক আটক

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক কাপ্তাই : কাপ্তাই উপজেলার থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইক যুবককে আটক করতে সক্ষম হয়েছে। যুব সমাজের নৈতিক চরিত্র অবক্ষয় রোধে ও মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত কাপ্তাই থেকে ইয়াবাসহ যুবক আটকের ঘটনায় কাপ্তাই উপজেলা কমপ্লেক্স ও বড়ইছড়ি এলাকা জুড়ে স্বস্তির বাতাস বইছে। পাশাপাশি অভিভাবক ও সচেতন মহল পুলিশ […]

বেড়েছে কৃষি ঋণ বিতরণ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই- ডিসেম্বর) সময়ে কৃষি ও পল্লীঋণ খাতে ১৪ হাজার ৪৯৭ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা লক্ষ্যমাত্রার ৫১ দশমিক ০৬ শতাংশ। ঋণ বিতরণের এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আগের অর্থবছরের […]

বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে পুলিশ : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক নির্মূল এবং চোরাচালান দমনে পুলিশের ভূমিকা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাহসী সদস্যগণ উল্লেখযোগ্য প্রশংসনীয় […]

রাজধানীতে প্রতিদিন ৫ লাখ মাস্ক বিতরণ করবে ডিএনসিসি

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীতে প্রতিদিন প্রায় পাঁচ লাখ মাস্ক বিতরণ করা হবে। ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেওয়া হবে এই মাস্ক। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে আজ থেকে […]

সেবাখাতে উজ্জ্বল দৃষ্টান্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

বিডি২৪ভিউজ ডেস্ক : বর্তমান সরকারের আমলে সারাদেশের হাসপাতালগুলোতে নার্সদের ঘাটতি পূরণের জন্য প্রায় ৩৩ হাজারেরও বেশি নার্স ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকে ১০ হাজার নার্সের পদ সৃজনসহ ৫ হাজার ৭৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ এবং শূন্যপদসহ ৮ হাজার ২৮৮ জন নার্সের পদায়ন সম্পন্ন করেছেন। […]

দেশে তৈরি মুঠোফোন যাচ্ছে নেপালে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের চাহিদা মিটিয়ে নিজেদের কারখানায় তৈরি মুঠোফোন নেপালে রপ্তানি করছে সিম্ফনি। শনিবার সাভারের আশুলিয়ায় সিম্ফনি কারখানায় এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশে তৈরি মুঠোফোন দ্বিতীয়বারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে তৈরি ডিজিটাল যন্ত্র ৫০টি দেশে রপ্তানি হবে। গুণগত মানের সঙ্গে আপস না […]

সাগরদ্বীপে অন্যরকম উন্নয়নযুদ্ধ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি এ বছরেই, উৎপাদন ২০২৩-২৫ সালে উন্নয়নের গেটওয়ে মহেশখালী : দেশি-বিদেশি প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে ৬৮ প্রকল্প চলমান । দ্বীপের চারদিকে সাজসাজ রব। এ এক অন্যরকম উন্নয়নের যুদ্ধ! দেশি-বিদেশি প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে ৬৮টি মেগাপ্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। দিনে দিনে পাল্টে যাচ্ছে মহেশখালী, হোয়ানক, কালারমার ছড়া, […]