১৮ কোটি টাকা সহায়তা পেলেন দেড় হাজার পোশাক শ্রমিক
বিডি২৪ভিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শতভাগ রফতানিমুখী পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে গেল ছয় মাসে ১৮ কোটি সাত লাখ ৯৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। শ্রমিকের মৃত্যু, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে এ টাকা দেওয়া হয়। গত বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত […]