প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গঠনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনি ইশতাহার অনুযায়ী আমরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করছি। একটি আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। রোববার সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমপ্লেক্স মাল্টিপারপাস হলে আয়োজিত মূল অনুষ্ঠানে যুক্ত হন তিনি। […]

বঙ্গবন্ধুকে নিয়ে গেমিং অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু’

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গেমিং অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু’। রোববার (১৬ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অ্যাপটি তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক […]

জীবনে প্রথম ভোট দিতে পেরে খুশি তারা

বিডি২৪ভিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এই প্রথম তৃতীয় লিঙ্গের চারজনের মধ্যে তিনজন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা হলেন, সন্ধ্যা, রুবিনা ও মুসকান। সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন সন্ধ্যা ও রুবিনা নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার। এছাড়া দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মুসকান। এই […]

রংপুরে দেশের প্রথম অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স

বিডি২৪ভিউজ ডেস্ক : রংপুরে দেশের প্রথম অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সদেশে প্রথমবারের মতো রংপুরে নির্মিত হয়েছে ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও এক জায়গা থেকে সবরকম সেবা প্রদানে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সফল বাস্তবায়ন এটি। সমন্বিত সরকারি ভবন নির্মাণে দেশের সব বিভাগের মধ্যে এটিই প্রথম। এর আদলে আগামীতে অন্যান্য বিভাগেও […]

ব্রির গবেষণা : বোরো চাষে ভূগর্ভস্থ পানিস্তরের অবনমন হয় না

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষকরা বলছেন, দেশের নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ১০০০-১৬০০ লিটার সেচের পানি দিয়ে কৃষকরা সফলভাবে এক কেজি ধান উৎপাদন করছেন। তাদের মতে শুধুমাত্র সেচ বিবেচনায় এই পানির প্রয়োজন আরও কম। যার মধ্যে আনুমানিক ৪০ শতাংশ (৪০০-৬৫০ লিটার) অপচয়সহ সিপেজ ও পারকুলেশনের মাধ্যমে ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে যায়। সুতরাং […]

কওমি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা টিকার আওতায় আসবে

বিডি২৪ভিউজ ডেস্ক  : কওমি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে স্কুলের কোমলমতি শিশুদের টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনার মধ্যেই এই টিকা কার্যক্রম চলছে। […]

নাসিক নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন বিজিবির

বিডি২৪ভিউজ ডেস্ক : সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনের দায়িত্বের পাশাপাশি একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য বিজিবি সদস্যরা কাজ করেন। তারা ভোটারদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অসুস্থ এবং বয়োবৃদ্ধ ভোটারদের ভোটকেন্দ্রে আসায় প্রত্যক্ষভাবে সহায়তা করেন। নাসিকের সিদ্ধিরগঞ্জ এলাকায় […]

পাবনা সদরে বোরো হাইব্রিড জাতের সমলয় চাষাবাদ ধানের চারা রোপনের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় রবি/২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো হাইব্রিড জাতের সমলয় চাষাবাদ ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মনোহরপুর এলাকার একটি বাড়ীর উঠানে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা’র সভাপতি বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ […]

পাবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও গনিত বিভাগের সহকারী রেজিস্ট্রার হারুনর রশিদ ডনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সদস্যরা। সম্প্রতি পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হত্যাকান্ডের ঘটনায় ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন সহকারী […]

পাবনায় সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস পালন; সংগ্রহশালা না হওয়ায় ক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দিনটি পালনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পামাল্য অর্পণ ও স্মরণ সভার আয়োজন করে। সোমবার সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিক কর্মীরা। পরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। স্মরণসভার শুরুতে সুচিত্রা […]