সড়কে বসছে সিসি ক্যামেরা
বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধ করতে দেশের দুটি মহাসড়কে প্রথমবারের বসছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। বিশ্বব্যাংকের বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে গাজীপুর-টাঙ্গাইল ও নাটোর-নবাবগঞ্জ এই দুটি মহাসড়ককে বেছে নেওয়া হয়েছে। নিরাপদ করিডোর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা স্থাপন করা হবে। […]