ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
বিডি২৪ভিউজ ডেস্ক : মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন, নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে, একসঙ্গে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে।’ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী […]