গৌরীপুর উৎসব পরিবেশে বড়দিন পালিত

মো. হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৫ ডিসেম্বর) উৎসব মুখর পরিবেশে যীশু খ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টান ধম্বালম্বীদের বড় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। এদিবসটিকে কেন্দ্র করে এদিন গৌরীপুর উপজেলার ৮টি গীর্জায় বাইবেল পাঠ, বিশেষ প্রার্থনার পাশাপাশি খ্রিস্ট বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় নানা আচার-অনুষ্ঠানের। এছাড়া কেক কাটা, প্রীতিভোজ, শুভেচ্ছা বিনিময়য় ও প্রার্থনার মাধ্যমে […]

নাটোরে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

রিয়াজ হোসেন লিটু, নাটোর: উৎসবমুখর পরিবেশে নাটোরে খ্রিস্টধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালন করা হচ্ছে। প্রথম প্রহরে ধর্মীয় আচার মেনে গির্জাগুলোতে ভাবগাম্ভীর্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ঘণ্টাধ্বনি শুনে গির্জায় আসতে শুরু করে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোররা। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ধর্মীয় আচার মেনে নাটোরে ১৪টি গির্জায় বড়দিনের উৎসব পালন করছে খ্রিস্টান সম্প্রদায়রা। জানা যায়, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট […]

বিনা পারিশ্রমিকে ট্রাফিক পুলিশের কাজ করায় নাটোরের বাবুলকে ১০ হাজার টাকার চেক দিলেন ডিসি

রিয়াজ হোসেন লিটু, নাটোর: নাটোরে বড়াইগ্রামের রাজাপুরে বাজারে বিনা পারিশ্রমিকে বাবুল দীর্ঘ ১৫ বছর কমিউনিটি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করায় নাটোর জেলা প্রশাসক মো. শামিম আহমেদ ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছেন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে বাবুলের হাতে এ চেক প্রদান করেন। তিনি বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাওতা […]

সাতক্ষীরায় মাদ্রাসা শিক্ষকের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাবনবন্ধন কর্মসূচী পালন

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে বিয়ে করা ও অনৈতিক কর্মকন্ডের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাল্যবিয়ের ঘটনায় স্থায়ী বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০ সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ধানদিয়া ইউনিয়নের মানিকহার গড়েরডাঙ্গা এলাকায় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ শতাধিক গ্রামাবাসী এ […]

‘কক্সবাজারের ঘটনার দ্রুত ব্যবস্থা নেবে সরকার’

বিডি২৪ভিউজ ডেস্ক : কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক অপরাধ। এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠার […]

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক উজ্জ্বল ভবিষ্যত গড়বে’

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশ ও তুরস্ক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়ে কাজের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভূ-রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব বাড়ানোর ক্ষেত্রে দুই দেশের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, আমরা সব বড় শক্তির সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছি, তবে নির্দিষ্ট কোনও পক্ষে […]

“দেশমাতা আপোষহীন নেত্রী বি এন পি চেয়ারপার্সন এর মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতেই হবে” এ স্লোগানকে সামনে রেখে হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি’র প্রস্তুতি সভা

তুষার হাবীব ( হরিনাকুন্ডু) ঝিনাইদহ : আগামী ২৯ শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু- চিকিৎসার দাবিতে ঝিনাইদহে গনসমাবেশ সফল করার লক্ষে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর বি এন পির দলীয় কার্যালয়ে “”দেশমাতা আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন এর মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতেই হবে “”এই স্লোগানকে সামনে রেখে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর […]

বাংলাদেশকে সমর্থন করে যাবে ভারত

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, উভয় দেশ শুধু ইতিহাস-সংস্কৃতিই ভাগাভাগি করে না, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সুযোগ-সুবিধাও ভাগাভাগি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]

বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের […]

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

বিডি২৪ভিউজ ডেস্ক : ছেলেদের পাশাপাশি মেয়েদের হাত ধরেও এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট। এশিয়া কাপ জিতে দেশের মানুষকে আনন্দের স্রোতে ভাসিয়েছেন তারা। যা ছেলেরা দু’বার চেষ্টা করেও পারেনি! সেখানে প্রথমবারেই বাজিমাত করে দেখিয়েছে মেয়েদের দল। তবু অর্থ প্রাপ্তির দিক দিয়ে তারা বেশ পিছিয়ে। গত কয়েক বছরে বেতন বাড়ালেও সেটি যথেষ্ট ছিল না। নতুন করে ৩৩ শতাংশ […]