হলে থাকতে বাধা নেই ঢাবির বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের
বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের থাকতে না দেওয়ার যে বিধান ছিলো, তা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিগত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বুধবার সন্ধ্যায় উপাচার্য বাসভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই নিয়ম বাতিলের সুপারিশ করা হয়। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের এতে সভাপতিত্ব করেন। বিষয়টি সমকালকে নিশ্চিত […]