পাঁচ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
বিডি২৪ভিউজ ডেস্ক : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৫ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’। সরকার অভিবাসন ব্যবস্থায় সুশাসন, গুণগত মানসম্পন্ন […]