বান্দরবানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পুলিশের এআইজি সাঈদ

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের বলিপাড়ায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পুলিশের এআইজি (অপারেশন ) সাঈদ তরিকুল হাসান (৪৫) । ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের বলিপাড়ায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
‌
বান্দরবান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বান্দরবানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) স্থানান্তর করা হয় । সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন ।

মরহুম জাহিদ হাসানের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার সদর উপজেলার মুদি পাড়ায় । তিনি ২০ তম বিসিএস পুলিশ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের পর রাঙ্গামাটি জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন । সর্বশেষ তিনি অপারেশন উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । হঠাৎ এরকম সুদক্ষ পুলিশ অফিসারের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় পুলিশ বাহিনীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.