আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি শুরু

0

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ সমাজে প্রযুক্তিনির্ভর জেন্ডার-ভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি শুরু করেছে। এই প্রচারণা ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে, যেখানে নাগরিক সমাজ, কমিউনিটি মিডিয়া, একাডেমিয়া, প্রযুক্তি সম্প্রদায়, স্থানীয় নেতৃত্ব এবং গ্রামীণ নাগরিকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। এটির মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত পদক্ষেপ গ্রহণ, এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গঠনকে উৎসাহিত করা।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো জাতীয় ও কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে সচেতনতা ও সহনশীলতা তৈরি হবে, পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের বিশেষ করে যুব সম্প্রদায়সহ নারী, কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা TFGBV-এর ঝুঁকিতে রয়েছে তাদের জন্য বিশেষায়িত সেবা ও সহায়তায় প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের বিশেষ করে গ্রামীণ নারী, কিশোরী, যুব স¤প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা TFGBV-এর ঝুঁকিতে রয়েছে তাদের জন্য বিশেষায়িত সেবা ও সহায়তায় প্রবেশাধিকার নিশ্চিত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট বহুমুখী অংশীজনদের ভূমিকা জোরালোকরণ।

এই কর্মসূচি পালিত হচ্ছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA Consulting Group এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।

১৫ থেকে ৩০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত এই পক্ষকালব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিবস উদযাপন কমিটির নেতৃত্বে অনুষ্ঠান আয়োজন, কমিউনিটি রেডিও, নির্ধারিত নাগরিক সংগঠন এবং বিএনএনআরসি’র সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য পোস্টার ডিজাইন, কমিউনিটি রেডিও’র সম্প্রচারকারীদের নিয়ে অনলাইন আলোচনা, নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনলাইন আলোচনা, ৬টি নাগরিক সমাজ সংগঠনের মাধ্যমে সংবাদ সম্মেলন, ৯টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার, ১৫টি জেলায় (জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে থেকে) বিভিন্ন ক্ষেত্রে নারীদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে অবদান রাখা মোট ১৮০ জন সফল নারী ও পুরুষকে সম্মাননা। সম্মাননার ক্ষেত্রগুলো হলো-নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জিডিটাল উন্নয়ন, ধাত্রীমাতা, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট প্রোভাইডার, গ্রামীণ পোস্ট অফিসের প্রতিনিধি,কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নের নারী মেম্বার, নারী সংবাদকর্মী, স্থানীয় কেবল অপারেটর, নারী অধিকার কর্মী, লিগ্যাল এইড কর্মকর্তা, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনজীবী, মহিলা পরিষদ প্রতিনিধি।

এই কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। গ্রামীণ নারী, কিশোরী ও যুব ডিজিটাল নিরাপত্তা নিয়ে আরও গভীরভাবে কাজ করতে পারবে পাশাপাশি TFGBV প্রতিরোধ এবং অভিযোগ জানানো পদ্ধতি এবং সহায়তা পরিষেবাগুলি সম্পর্কে অধিক সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। TFGBV প্রতিরোধে গুরুত্বপূর্ণ বহুমুখী অংশীজনদের যেমন ইন্টারনেট প্রোভাইডার, ইউনিয়নের নারী মেম্বার, স্থানীয় কেবল অপারেটর, নারী অধিকার কর্মী, লিগ্যাল এইড কর্মকর্তা, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনজীবী, মহিলা পরিষদ, গণমাধ্যম এবং নাগরিক সমাজ সংগঠনের মধ্যে নীতিগত সংলাপ ও প্রতিশ্রুতি জোরদার হবে।

১৪টি জেলায় পক্ষকালব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট (বরিশাল ও পটুয়াখালী), নিষ্ঠা উন্নয়ন সংঘ (ময়মনসিংহ), সেতু (কুষ্টিয়া), পিরোজপুর গণ উন্নয়ন সমিতি (পিরোজপুর) ও অগ্রগতি সংস্থা (সাতক্ষীরা) ও নয়টি কমিউনিটি রেডিও, কমিউনিটি রেডিও নলতা, (সাতক্ষীরা), কমিউনিটি রেডিও লোকবেতার (বরগুনা), কমিউনিটি রেডিও মেঘনা (চরফ্যাশন, ভোলা), কমিউনিটি রেডিও সাগরগিরি (সীতাকুণ্ড, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ (হাতিয়া, নোয়াখালী), কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ (মৌলভীবাজার), কমিউনিটি রেডিও চিলমারী (কুড়িগ্রাম), কমিউনিটি রেডিও ঝিনুক (ঝিনাইদহ), কমিউনিটি রেডিও সারাবেলা (গাইবান্ধা)। এবারের প্রতিপাদ্য হলো প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন এবং করণীয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.