মহেশখালী জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

0

ইয়াছিন আরাফাত, মহেশখালী প্রতিনিধি : মহেশখালী উপজেলার শাপলাপুরে অবস্থিত জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য)—এই তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিদ্যালয়টির মনোরম, সু-শৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশের কারণে প্রতি বছরই অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে নিয়মিত পাঠদান, পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন ও শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নে বিদ্যালয়টি নিরলস ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয় অফিসে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত নিয়মাবলি, আসন সংখ্যা, প্রয়োজনীয় কাগজপত্র’সহ বিস্তারিত তথ্য বিদ্যালয় অফিস থেকেই জানা যাবে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন বলেন,“আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। আমরা আশা করি, নতুন শিক্ষার্থীরা এই বিদ্যালয় থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।”

উল্লেখ্য, জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে মহেশখালীর শাপলাপুরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে জলেয়ারমার ঘাট আর্দশ উচ্চ বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.