মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের ৩ দিন ব্যাপী প্রতিনিধি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি মহেশখালী : শীতকালীন ভ্রমনের অংশ হিসেবে নির্সগ ভূমি পাবর্ত্য বান্দরবানের লামা- আলী কদম বসেছিল মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের প্রতিনিধি সভা ও মিলনমেলা। পাহাড় অনেস্বর্ণ আত্মার একটি যাত্রা এ স্লোগানে পেশাদার সাংবাদিকদের সংগঠন মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের যৌথ আয়োজনে প্রতিনিধি সভা ও এ-মিলনমেলা সম্পন্ন হয়েছে।
গত ১৮ জানুয়ারী (রবিবার) সকাল ৯ টার সময় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের অফিসের সামনে থেকে চাঁদের গাড়ি যোগে লামা পৌছেন সাংবাদিকদের ভ্রমণকারী দল। সেখানে দৃষ্টি নান্দনিক পর্যটন স্পটে ভ্রমন ও দুপুরের খাবার শেষে বিকেলে আলী কদম পৌছে জেলা পরিষদ রেষ্ট হাউসে রাত্রী যাপন করেন ভ্রমনকারী দলটি।
৩ দিন ব্যাপি অনুষ্ঠানে ২য় দিন সোমবার রাত ৯টার সময় বান্দরবানের আলীকদম দ্যা দামতুয়া ইন গেস্ট হাউস মিলনায়তনে বার্ষিক প্রতিনিধি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহর পরিচালনায় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বন্দর নিউজের সম্পাদক এ.এম হোবাইব সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী কদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, সাবেক সভাপতি মাহবুব রোকন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান।
প্রতিনিধি সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বন্দর নিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, বন্দর নিউজের মফস্বল সম্পাদক এমকে রানা, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজ সিকদার, অর্থ সম্পাদক কপিল বিন আমির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজবাহ উদ্দীন আরজু, সদস্য শাহরিয়া বাবু, আলফাজ মামুন নুরী, রাইহান উদ্দিন নিশান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, সাহাব উদ্দিন সিকদার প্রমূখ।
প্রতিনিধি সভায় বন্দর নিউজের রিপোর্টার আলফাজ মামুন নুরী ও রাইহান উদ্দিন নিশান দুইজনকে সাহসী ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বর্ষসেরা রিপোর্টার ২০২৫ হিসেবে মনোনীত করে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে ৩ দিনের সফর শেষে আলী কদম থেকে মহেশখালী ফিরে এসেছেন ভ্রমণকারী সাংবাদিকদের দলটি।