পাবনায় পদ্মা নদীর বাম তীরে পূর্ব তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন শিমুল বিশ্বাস

0

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কাথুলিয়ায় ৪৪০ মিটার ও আড়িয়া গোহাইলবাড়ীয়ায় ৩১০ মিটার দৈর্ঘ্যে পদ্মা নদীর বাম তীরে পূর্ব তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ) পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে কাথুলিয়ায় ৪৪০ মিটার ও আড়িয়া গোহাইলবাড়ীয়ায় ৩১০ মিটার দৈর্ঘ্যে পদ্মা নদীর বাম তীরে পূর্ব-সতর্কতামূলক তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পাবনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, এডিসি জেনারেল, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্তিত ।

উল্লেখ্য পাবনা জেলার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাথুলিয়ায় ৪৪০ মিটার ও আড়িয়া গোহাইলবাড়ীয়ায় ৩১০ মিটার দৈর্ঘ্যে পদ্মা নদীর বাম তীরে পূর্ব-সংরক্ষণ কাজের ফলে নদী ভাংগনের হাত থেকে ফসলি জমি, রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা, সরকারী-বেসরকারী স্থাপনা সমূহ রক্ষা পাবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.