পাবনায় মানবাধিকারের এমএসএফ ডিএইচআরএনএস’র সভা অনুষ্ঠিত

0

কামাল সিদ্দিকী, পাবনা: ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’র মাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় সংস্থার জেলা কার্যালয় হাজী আক্তারুজ্জামান টাওয়ারে অনুষ্ঠিত হয়।

বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগীতায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক পাবনা এই অনুষ্ঠানের আয়োজন করে।

নেটওয়ার্কের আহবায়ক প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে আয়োজিত মাসিক সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু ও জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পাবনার হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সিভিল জজ মোঃ আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট কামরুন্নাহার জলি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কৃষিবিদ জাফর সাদেক, সাবেক অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, শহীদ আহমেদ রফিক হাইস্কুলের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, নেটওয়ার্ক সদস্য খলিলুর রহমান, সাংবাদিক তৌফিক হাসান, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান শিক্ষক হেনা গৌস্বামী, ব্লাস্টের উপদেষ্টা এডভোকেট আলমগীর হোসেন প্রমুখ।

সভায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা এবং এসব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা এবং নেটওয়ার্কের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রতিবেদন উপস্থাপন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডিএইচআরএমও কামাল আহমেদ সিদ্দিকী। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.