বান্দরবানে কাঁচা বাজার, কলা বাজার ও মাছ বাজারে টোল ট্যাক্স মওকুফের ঘোষণা

0

বান্দরবান জেলা প্রতিনিধি, ‎মো: শিপন : খেটে খাওয়া সাধারণ মানুষ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বান্দরবান জেলা পরিষদ। বান্দরবানের মারমা বাজারে টোল ট্যাক্স বন্ধ থাকার ধারাবাহিকতায় এবার বান্দরবান সদরস্থ কাঁচা বাজার, কলা বাজার ও মাছ বাজারেও পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বিক্রেতাদের টোল ট্যাক্স মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
‎
‎রবিবার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট বাজারের বিক্রেতাদের উপস্থিতিতে বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মশিউর রহমান মিঠুন এবং জেলা পরিষদের সদস্য মো. আব্দুল মাহবুব।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য আবু বক্কর, জেলা বিএনপির সদস্য সাবিকুর রহমান জুয়েলসহ স্থানীয় বাজার ব্যবসায়ীদের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎এ সিদ্ধান্তের ফলে বাজারের ক্ষুদ্র বিক্রেতা, কৃষক ও সাধারণ ব্যবসায়ীরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমবে এবং বাজারের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।
‎
‎খেটে খাওয়া মানুষের কল্যাণ ও কৃষকদের স্বার্থ রক্ষায় এমন উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী মহল ইতিবাচক হিসেবে দেখছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.