পাবনায় এমএসএফ এম্পাওয়ারহার প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এম্পাওয়ারহার প্রকল্পের (এমএসএফ) চাটমোহর উপজেলা জিইএফ এবং জিওবি কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় স্বাদ ক্যাফে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এমএসএফ’র সহযোগিতায় পাবনাস্থ বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে জেইএফ সভাপতি সাহিদা সুলতানা লিপির সভাপতিত্বে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ আজহারুল ইসলাম বলেন, এম্পাওয়ারহার প্রকল্পে চলমান কার্যক্রমে সন্তুোষ প্রকাশ করে বলেন, লিগ্যাল এইডের দ্বার সবার জন্য উন্মুক্ত। ভূক্তভোগীরা আসলেই কোন ধরণের ভোগান্তি ছাড়াই শতভাগ সেবা নিশ্চিত পাবেন। তিনি বলেন, লিগ্যাল এইড দপ্তর আপনার সমস্যা, অভিযোগ সমাধানে সর্বোচ্চ কম সময়ে নিষ্পত্তির কাজ করছে। তিনি, ভুক্তভোগীদের বেশি বেশি সচেতন হয়ে নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়েই নিজ দায়িত্বে সমস্যা নিজ হেফাজতে না রেখে নিকটস্থ পুলিশ প্রশাসন তথা আমাদের কাছে জানান। আপনাদের সেবা দিতে আমরা নিরলশভাবে কাজ করে যাচ্ছি।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, দ্য ডেইলী স্টারের ষ্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার আরিফ আহমেদ সিদ্দিকী।
এ সময় এমএসএফ এম্পাওয়ারহার প্রকল্পের ইউএফ চাটমোহর জাহাঙ্গীর আলম, সহসভাপতি ইসমা খাতুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এ্যাম্বাসী অফ সুইজারল্যান্ড ও গ্লোবাল এ্যাফেসার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় চলমান নাগরিকতা সিইএফ প্রোগ্রামের অধীন এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের কাযর্ক্রক চলছে পাবনা জেলার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে।