পাবনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন তরিকুল ইসলাম রিয়েল

0

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী তরিকুল ইসলাম রিয়েল।

ছাত্রদল নেতা রিয়েল ২০০৬ সালে জাগির হোসেন একাডেমিতে অধ্যায়নরত অবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের লগিবৈঠা আন্দোলন প্রতিহত করতে রায়বাহাদুর গেটে থাকা অবস্থায় ছাত্রদলের কর্মী হিসাবে নির্যাতনের শিকার হন। ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন।

২০১২ সাল থেকে ২০১৪ পর্যন্ত রাজপথের অগ্নিঝড়া আন্দোলনের দিনগুলোতে হরতাল ও অবরোধ কর্মসুচি বাস্তবায়নে রাজপথে অনন্ত-মহিষেডিপু-মোজাহিদ ক্লাব এলাকায় ভূমিকা পালন করেছেন তিনি।

২০১৬ সালে ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ প্রশাসন তাকে সরকার ট্রাভেলস্ ভাঙচুর মামলায় গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান চালায়। একই বছরের শেষের দিকে জেএমবি সদস্য হিসাবে গ্রেফতার করে জঙ্গি হিসাবে চালান দিতে উদ্বত হয় র‍্যাপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব।

২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ ওসি রাজ্জাকের নেতৃত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা কৃষকদলের বর্তমান সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিনের উপর হামলা চালায়। ভয়াবহ নির্যাতনের মুহুর্তেও ছাত্রদলের নেতাকর্মী নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন তিনি।

২০২০ সালে করোনা মহামারীর সময় ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব পাবনা জেলা শাখার উদ্যােেগে পাবনা জেলা ছাত্রদলের সার্বিক সহযোগীতায় করোনা রোগীদের বসতবাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও মহামারীর সচেতনতায় মাস্ক এবং স্যানিটাইজার বিতরন করেছেন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম রিয়েল।

২০২২ সালে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেছে।
২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী হরতাল-অবরোধ কর্মসুচি বাস্তবায়নে কাঁলাচাদপাড়া, মহিষেডিপু ও মেরিল বাইপাস এলাকায় মিছিলে নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে জনমত তৈরীতে কাজ করেন ও আন্দোলনরত শিক্ষার্থীদের পানি বিতরণ করেন।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হায়দার জানান, তরুন ও মেধাবী ছাত্রনেতা রিয়েল এর আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রয়েছে। তার ছাত্র রাজনীতির উত্তোরউত্তর সফলতা কামনা করছি।

এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম শাহীন জানান, দলের প্রতি আনুগত্য ও ধারাবাহিক সক্রিয়তার কারণে রিয়েল একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী আদর্শে তার ত্যাগ, পরিশ্রম ও রাজনৈতিক নিষ্ঠা তাকে এই পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

উল্লেখ্য, তরিকুল ইসলাম রিয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাবেক সদস্য ও জাতীয়তাবাদী প্রচার দলের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.