ডিবির পুলিশের অভিযানে বিদেশী পিস্তল সহ যুবক আটক

0

পাবনা প্রতিনিধি : পাবনায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল সহ সুজন সরদার (২৮) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয়। আটককৃত সুজন জেলার আটঘরিয়া উপজেলার চক চৌকিবাড়ি গ্রামের মৃত আলাউদ্দিন সরদারের ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার গয়েশপুর কুমিল্লি এলাকা থেকে সুজন সরদারকে একটি বিদেশী পিস্তল সহ আটক করা হয়েছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের পর সুজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


Warning: file_get_contents(https://bd24views.com/wp-content/plugins/better-adsmanager//js/adsense-lazy.min.js): failed to open stream: Connection timed out in /home/bdviewsc/public_html/wp-content/themes/publisher/includes/libs/better-framework/functions/other.php on line 612

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.