পাবনায় বিশ্ব পানি দিবস পালন

0

পাবনা প্রতিনিধি : “পানি অধিকার মানে খাদ্য অধিকার, পানি অধিকার মানে জীবিকার অধিকার” শীর্ষক

প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।

স্থানীয় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এএলআরডি’র সহযোগিতায় পাবনা মিডিয়া সেন্টার মিলনায়তনে আজ শনিবার ১৮ এপ্রিল বেলা সাড়ে ১০ টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনার শুরুতেই দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন এমএসএফ’র ও বাঁচতে চাই এর পাবনা ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী।

সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো: নাজমুল হোসেন, দীপ্ত টেলিভিশনের পাবনা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা কলেজের প্রভাষক তানজিদা আক্তার ইতি, প্রভাষক শারমিন শাপলা, প্রভাষক জেসমিন আরা, ওয়াইডব্লিউসিএ’র সম্পাদক হেনা গোস্বামী, প্রোগ্রাম কমিউনিটি অর্গানাইজার চামেলী রিতা কস্তা, শিক্ষক আশরাফ আলী, শিক্ষক রুনা পারভীন প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সহায়তায় ছিলেন এমএসএফ এম্পারহার প্রজেক্টের উপজেলা ফ্যাসিলেটর জাহাঙ্গীর আলম।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.