পাবনায় আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে “নারী ও কন্যা শিশুদের অধিকার, বিচার এবং সক্রিয়তা” শীর্ষক ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে “নাগরিক পরিধি, গণমাধ্যমে প্রতিনিধিত্ব এবং সুশীল সমাজের অংশগ্রহণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার বেলা ১০ টায় ইসিএসএপি প্রকল্পের আওতায় উই ক্যান, ব্রেড, বাঁচতে চাই, এসডিকেএস’র আয়োজনে ও ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপীয় ইউনিয়ন এই আলোচনা সভার আয়োজন করে।
আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট পাবনার চেয়ারপারসন সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও উইক্যানের প্রধান নির্বাহী জিনাত আরা হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় দে, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছারাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা। উইক্যানের ধারাবাহিক কর্মসূচী ও সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে প্রজেক্টার প্রদর্শন করেন উইক্যানের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মারুফিয়া নুর ও আলোচনা করেন ক্যাপাসিটি বিল্ডিং অফিসার নাজমুস সাকিব।
উপস্থিত সাংবাদিকদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কামাল সিদ্দিকী, দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার উইক্যান ফেলোশিপ প্রাপ্ত আরিফ আহমেদ সিদ্দিকী, ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু, ঈশ্বরদীর সাংবাদিক সেলিম সরদার, চাটমোহরের হেলালুর রহমান জুয়েল, সুজানগরের তৌফিক হাসান, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু প্রমুখ।
অনুষ্ঠানে পাবনা জেলা সদর থেকে ১৫ জন ও জেলার ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও সুজানগর থেকে ১৫ মিলে মোট ৩০ জন গণমাধ্যম কর্মী এবং উইক্যানের পাবনাস্থ ৪ পার্টনার এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় পাবনা জেলার আদিবাসী, হরিজন ও দলিত সম্প্রদায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা সহ বিভিন্ন চিত্র উঠে আসে। মাঠ পর্যায়ের এ সকল সমস্যা তুলে এনে সরকারের দৃষ্টিগোচরসহ নিরসনের জন্যে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।