পাবনায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের জুবলী ট্যাংক এলাকা থেকে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ ও সবুজ হাসান ইন্তাজের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
র‌্যালিটি জুবলী ট্যাংক হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষে হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল দল। দেশের দুর্যোগ মোকাবেলায় এ দলের নেতাকর্মীরা সর্বত্র স্বেচ্ছা সময়ের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়।  গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবের অঙ্গসংগঠনের সাথে কাজ করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, পাবনার হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন খান মুন্তাজ প্রমুখ।
পাবনায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Comments (0)
Add Comment