পাবনায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি

পাবনা প্রতিনিধি : পাবনায় আল-তাবির পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবহনটির মালিক শাহজাহান আলী।
রবিবার (৮ নভেম্বর) রাত ৯ টায় পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় পরিবহনটির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহজাহান আলী অভিযোগ করেন, গত শনিবার (৭ নভেম্বর ) রাতে পরিকল্পিতভাবে তার মালিকানাধীন আল-তাবির পরিবহনে অগ্নিসংযোগ করা হয়। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তিনি পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
pabna newsআল-তাবির পরিবহনআলতাবিরআলতাবির পরিবহন
Comments (0)
Add Comment