পাবনায় এলিট লাইফ স্টাইলের ১৯ তম আউটলেট উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনায় জাঁকজমকপূর্ণ উদ্বোধন হলো ফ্যাশন ব্র্যান্ড এলিট লাইফ স্টাইল লিমিটেডের ১৯ তম আউটলেট।
সোমবার (২ নভেম্বর) বিকেলে পাবনা সিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আউটলেটটির শুভ উদ্বোধন করেন কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মুহাম্মদ মামুন চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর্ট ও এলিট লাইফ স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, উর্ধ্বতন কর্মকর্তা মাহফুজ চৌধুরী, মৃত্তিকা এম. চৌধুরী ও সারলিন এম. চৌধুরী, এজিএম মো. মামুনুর রশিদ ফয়সাল, অপারেশন্স ম্যানেজার আমানুর সাদীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গ্রাহকদের জন্য সুখবর এলিট লাইফ স্টাইল লিমিটেডের এই নতুন আউটলেটে মাত্র ৯৯টাকা থেকে ৯৯৯ টাকার মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্টসহ ছেলেদের যাবতীয় ফ্যাশনেবল পোশাক ক্রয় করতে পারবেন।
সারাদেশে ব্যাপক জনপ্রিয় এই ব্র্যান্ডের বিভিন্ন জেলা-শহরে বর্তমানে মোট ১৮টি আউটলেট সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। পাবনা সিটি সেন্টারের আউটলেটটি নিয়ে মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ১৯টি।
এলিট লাইফ স্টাইল
Comments (0)
Add Comment