খুব শীঘ্রই সারাদেশে বাণিজ্যিকভাবে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : খুব শীঘ্রই সারাদেশে বাণিজ্যিকভাবে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে টেলিটকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক ফাইভজি নেটওয়ার্ক উদ্বোধন অনুষ্ঠানে দেয়া ভিডিওবার্তায় এ কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে রবিবার রেডিসন ব্লুতে […]

আগামী বছর বিজয় দিবসে চড়া যাবে মেট্রোরেলে

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। আর আগামী বছরের জানুয়ারিতে মতিঝিল পর্যন্ত সব উড়ালসড়কের বেশির ভাগ কাজ শেষ হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ রোববার এসব কথা জানিয়েছেন। মেট্রোরেল প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পৌঁছাল। পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে […]

বাংলাদেশ ও কানাডার মধ্যে কৃষিখাতে সহযোগিতা বাড়বে: কৃষিমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকার ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর আঞ্চলিক অফিস চালু হয়েছে। এ অফিস স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এবং কানাডার কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে গবেষণা সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং সেন্টারটি দেশের কৃষি গবেষকদের জলবায়ু পরিবর্তনসহ কৃষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত জ্ঞান […]

মার্কিন নিষেধাজ্ঞা রাজনৈতিক ও একপেশে

বিডি২৪ভিউজ ডেস্ক : গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। এই ঘটনার কড়া সমালোচনা করে তারা দাবি করেছেন-যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কল্পনাপ্রসূত, একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের পূর্ব যোগাযোগ ছাড়া হঠাৎ করে এভাবে নিষেধাজ্ঞা আরোপ কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। […]

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর প্রতিনিধি- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে […]

বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ১৩ ডিসেম্বর সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। […]

সব আদালতে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের নির্দেশ আইন মন্ত্রণালয়ের

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের সকল জেলা ও দায়রা জজ আদালতে মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপনের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আইন মন্ত্রণালয়। গতকাল রোববার এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একরামুল হক শামীম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৪টি জেলার জেলা ও দায়রা জজ আদালতের সুবিধাজনক স্থানে আগামী ৩০ […]

তিন দেশ মিলে বাংলাদেশকে ১২ লাখ টিকা দিলো

বিডি২৪ভিউজ ডেস্ক : সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে যৌথভাবে বাংলাদেশকে করোনাভাইরাসের ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় পেয়েছে বাংলাদেশ। গতকাল রোববার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে […]

পাবনায় বাঁচতে চাই’র উদ্যোগে শিক্ষা বাজেট শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : শিক্ষা বাজেট শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাঁচতে ও গণ সাক্ষরতা অভিযানের আয়োজনে এবং এডুকেশন আউটলাউড-এএসএ প্রজেক্টের সহযোগীতায় কোভিড-১৯ মহামারীর কারণে বিগত প্রায় দেড় বছর যাবৎ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা ব্যবস্থায় চ্যালেঞ্জ তৈরী প্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠির আয় কমে যাওয়ার […]

পাবনায় নির্বাচনী সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারনাকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী আনারসের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলাকালে মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে নাসিম হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত কিশোর সদরের আটঘরিয়া পাড়া গ্রামের নায়েব […]