সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা ৯০ দিনে নিষ্পত্তির নির্দেশ
বিডি২৪ভিউজ ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের […]