রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে বাষ্প জেনারেটর স্থাপন সম্পন্ন
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সবগুলো বাষ্প জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত শিডিউল অনুযায়ী ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টে ডিজাইন পজিশনে ৪টি বাষ্প জেনারেটর স্থাপন সম্পন্ন করেছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখার সাব কনট্রাক্টর প্রতিষ্ঠান এনার্গোস্পেকমন্তাঝ। এটমোস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের পরিচালক […]