চাটমোহর হাসপাতালে ডাক্তারদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে এবং ডাক্তারদের অবহেলায় সালেহা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রোগী ভর্তির পর বেলা ৩টায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা সালেহা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী। নিহত বৃদ্ধার ছোট ছেলে আবুল […]