অর্জন ধরে রাখতে হবে ॥ বিশ্ব মর্যাদায় উন্নীত দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। উন্নত সমৃদ্ধ হিসেবে এ দেশ গড়ে উঠবে। বাংলাদেশকে বিশ্ব মর্যাদায় আজকে নিয়ে এসেছি। এ মর্যাদা ধরে রাখতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রবিবার সকালে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারকে দেয়া সংবর্ধনা […]

সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন। আমার দুই ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দু’জনেই সেনা সদস্য ছিলেন।ছোটভাই রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সবাইকে নির্মমভাবে হত্যা করে। রোববার […]

আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশীরা

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী বছরের ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হজে বাংলাদেশীরা অংশ নিতে পারবেন। তবে কত সংখ্যক হজযাত্রী যেতে পারবেন তা এখনো নির্ধারিত হয়নি। হজচুক্তি হওয়ার পরই সংখ্যা জানা যাবে। এ দিকে ওমরাহ পালনে সিনোফার্মার টিকা নিয়ে জটিলতা কেটেছে। এখন থেকে সিনোফার্মার টিকা গ্রহণকারীরা বুস্টারডোজ ছাড়াই ওমরাহ করতে পারবেন। গতকাল […]

কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরছে আরও আট প্রজাতির দেশি মাছ

বিডি২৪ভিউজ ডেস্ক : কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরছে আরও আট প্রজাতির দেশি মাছ। এরই মধ্যে বিলুপ্তপ্রায় ৬৪ প্রজাতির দেশি মাছের মধ্যে ৩১ প্রজাতির মাছের সফল প্রজনন সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরও আট প্রজাতির দেশি মাছের সফল প্রজনন সম্ভব হলে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ৩৯-এ। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) লক্ষ্য আরও বেশি মাছ […]

২৩ নভেম্বর থেকে বাংলাদেশে টিকা পাঠাবে ভারতের সেরাম

বিডি২৪ভিউজ ডেস্ক : কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় সেরাম ওই তারিখ থেকে কোভিশিল্ড টিকা সরবরাহ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপর ২টি দেশ হলো-তাজিকিস্তান ও মোজাম্বিক। নেপাল ২৪ নভেম্বর কোভিশিল্ডের প্রথম চালান পাবে বলে সূত্র জানায়। ভারত সরকার অক্টোবর মাসে সেরামকে ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রোগ্রামের অধীনে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড রপ্তানির অনুমতি […]

বাংলাদেশের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কাজ করবে জাতিসংঘ

বিডি২৪ভিউজ ডেস্ক: আমাদের স্বাধীনতার লগ্ন থেকেই জাতিসংঘ বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত অংশীদার এবং আমাদের সার্বিক উন্নয়ন অর্জনে এ সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে এবং ২০৩০ এজেন্ডা অর্জনে আবারও গতি অর্জনে এ ফ্রেমওয়ার্ক ভূমিকা রাখবে। জাতিসংঘ বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহযোগী […]

হাতি চলাচলের ১২ করিডোর সংরক্ষণে হাইকোর্টে রিট

বিডি২৪ভিউজ ডেস্ক : চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে হাতি চলাচলের জন্য চিহ্নিত ১২টি করিডোর সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিটে ওই করিডোরগুলো সরকারি প্রজ্ঞাপন দিয়ে গেজেটভুক্ত করতেও আদেশ চাওয়া হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় বন্যপ্রাণী নিয়ে কাজ করা ঢাকার তিন বাসিন্দা আদনান আজাদ, ফারজানা ইয়াসমিন ও খান ফাতিম হাসান […]

৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি চলতি মাসে

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি মাসে ৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আগামী দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গতকাল এসব তথ্য জানান। জানা গেছে, নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের শর্ত শিথিল করা হবে না। স্বাভাবিক নিয়মেই আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় […]

পাবনায় নির্বাচনী সহিংসতায় বিদ্রোহী প্রার্থীসহ আহত ১০

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে আর আতাইকুলা ইউনিয়নের আতাইকুলা বাজারের পাশে রঘুনাথপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (আনারস) আরশেদ […]

পাবনা মানসিক হাসপাতালে রোগীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি : পাবনা মানসিক হাসপতালে শাহনাজ বেগম (৩৩) নামের এক রোগী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সে জামালপুর জেলার সরিষা বাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিয়ার স্ত্রী। পাবনা মানসিক হাসপাতাল সূত্র জানায়, গত ২১ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লালচান মিয়ার স্ত্রী শাহনাজ […]