স্বাস্থ্যে শিগগিরই আরো ২০ হাজার নিয়োগ

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের প্রায় ৯ কোটি মানুষকে ভ্যাকসিনও দেয়া হয়েছে। এর ফলে, করোনা এখন দেশের মানুষ স্বস্থিতে আছে। তবে, দেশের এত বড় স্বাস্থ্যখাতের জন্য অনেক বেশি লোকবল প্রয়োজন। এই করোনার সময়ে ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। আরো […]

সনদ না নিয়ে চলচ্চিত্র প্রদর্শনে ৫ বছরের জেল

বিডি২৪ভিউজ ডেস্ক : সনদ না নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করলে সর্বোচ্চ ৫ বছরের জেল বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে […]

প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য ভারত বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ ঋণ দেবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবার ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লিতে কোনো […]

কাপ্তাই রাইখালী মৌজা হেডম্যান আর নেই

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৩২১ নং রাইখালী মৌজার স্বনামধন্য  হেডম্যান ও কাপ্তাই   উপজেলা হেডম্যান এসোসিয়েশনের  সভাপতি উচিংথোয়াই চৌধুরী বাবলু আজ (সোমবার)  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৫৭ বছর বয়সে তিনি মৃত্যু বরন করেন।  মৃত্যু কালে স্ত্রী, দুই  পুত্র সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জানা যায়  হেডম্যান বাবলু […]

মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) থেকে : মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকার সংশ্লিষ্ট রোগীদের হয়রানি সীমাহীন। এ জন্য তাদের জেলা সদরে  দৌড়তে হয়। প্রায় ৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত মনোহরদীতে শেয়াল, কুকুর, বেড়াল, বানরের কামড়ে জলাতঙ্ক রোগের জন্য ভ্যাকসিন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। সব সুযোগ সুবিধে বিদ্যমান থাকা সত্বেও সামান্য এ ভ্যাকসিনটি এখানকার […]

জীবনে এই প্রথম দেখলাম কালো চালের ধান !

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের জওগাঁও গ্রামের আলমগীর হোসেন এবার ‘ব্ল্যাক রাইস’ বা ‘কালো চালের ধান’ চাষ করে সফল হয়েছেন। মাড়াই করে তিনি এখন ধান রোদে শুকাচ্ছেন। কখনো এই ধানের নাম না শোনা আলমগীর এবার চাষ করে ভবিষ্যতেও চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে এবার ৮ […]

অভয়নগর উপজেলার ৮ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

যশোর প্রতিনিধি : এ নিবার্চনকে সামনে রেখে উপজেলাতে চলে আসছে আলোচনা সমালোচনা। যশোরের অভয়নগর উপজেলার মোট ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। রবিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার ৮টি ইউনিয়নের নৌকার মাঝিদের ঘোষনা দেয়া হয়। […]

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার কোটি টাকা আদায়ের টার্গেট

বিডি২৪ভিউজ ডেস্ক : এবারো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে চলতি অর্থবছরে ১৫ হাজার কোটি টাকা আদায়ের টার্গেট নিয়েছে সরকার। এই অর্থ বাজেট ঘাটতি মেটানোসহ সরকারের দৈনন্দিন কিছু ব্যয় মেটানোর কাজে ব্যবহার করা হবে। ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন, ২০১৯’ আওতায় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই অর্থ […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি.লিট ডিগ্রি দেবে চবি

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ ডিগ্রি প্রদান করা হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. […]

কারাগারে বায়োমেট্রিক ব্যবস্থার অগ্রগতি কী: হাই কোর্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : কয়েদি শনাক্তে আঙুলের ছাপ, হাতের তালুর ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি যুক্ত করে দেশের কারাগারগুলোতে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালুর অগ্রগতি জানতে চেয়েছে হাই কোর্ট। কারা মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে আগামী ১২ জানুয়ারির মধ্যে এ প্রতিবেদন দিতে বলা হয়। রুল শুনানিতে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর রোববার […]