বাংলা গান প্রাপ্তবয়স্ক হয়েছে একজন সঞ্জীব চৌধুরী’র কল্যাণে – জাহিদ হাসান নিশান

এ চিঠির গায়ে কোন খাম নেই, নেই কোন সরকারী ষ্ট্যাম্প, তাই কোন ডাকবাক্সে ফেলে আসা গেলোনা। তাকেই লেখা আমার এই চিরকুট, যিনি ডানা ভাঙ্গা এক শালিকের কাছে হৃদয়ের দাবী রেখেছিলেন। প্রিয় বন্ধুকে বলেছিলেন আগুনের কথা। আর বাড়ীতে ফিরেনি কোন এক অভিমানে, নির্দিষ্ট কোন বাড়ীই নেই যাঁর তাঁর জন্য রুদ্র রেখে গেছে এক মস্তবড় খোলা আকাশ। […]

স্কুলে-স্কুলে গিয়ে দেওয়া হবে টিকা

বিডি২৪ভিউজ ডেস্ক : স্কুলে-স্কুলে গিয়ে সারা দেশের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা এতদিন চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের একটি স্কুলের মাধ্যমে টিকা দিয়েছি। এক্ষেত্রে আমরা দেখছি, নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা […]

রামপুরা ব্রিজের পাশে হবে ফুট ওভারব্রিজ, থাকবে কফিশপ

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিল ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে (রামপুরা ব্রিজের পাশে) কফিশপসহ ফুট ওভারব্রিজ নির্মাণ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ‘বিশ্ব শৌচাগার দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আমরা হাতিরঝিল ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে একটি ফুট ওভারব্রিজ […]

বিশ্বের অন্যতম স্বচ্ছ নদী বাংলাদেশ-ভারত সীমান্তে

বিডি২৪ভিউজ ডেস্ক : নদীর নাম উমনগোট। কিন্তু এটি স্থানীয়ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। বাংলাদেশ-ভারত সীমান্তে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি। পানির ওপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এমন স্বচ্ছ নদী খুব কমই দেখা যায় পৃথিবীতে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় এমনই একটি নদীর ছবি টুইট করেছে। সেই […]

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার সুপারিশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা ও পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) কমিটির ২৪তম বৈঠক কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল […]

রাজধানীতে ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে টিকাদান

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা সংক্রমণরোধে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে চলছে টিকাদান কর্মসূচী। প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার সরকারী লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তা পূরণ হচ্ছে না। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১ নবেম্বর থেকে ১৭ নবেম্বর পর্যন্ত নির্ধারিত আটটি টিকাদান কেন্দ্রে মোট ২ লাখ ২৪ হাজার ৯২৭ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। এতে প্রতিদিন গড়ে ১৩ হাজারের […]

‘ডিএনসিসির উদ্যোগে ৬৩টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হয়েছে’

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির উদ্যোগে নাগরিকদের ব্যবহারের জন্য ৬৩টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিশ্ব শৌচাগার দিবস-২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শৌচাগারের […]

জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মত প্রস্তাব গৃহীত

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতিসংঘে এবারই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিম এবং মিয়ানমারের অন্যান্য ক্ষুদ্র জাতি- গোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এই সর্বসম্মত প্রস্তাবকে সঙ্কট নিরসনে আন্তর্জাাতিক সম্প্রদায়ের দৃঢ় সংকল্প বলে উল্লেখ করেছেন। নিউইয়র্ক সময়ানুযায়ী গত বুধবার জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার […]

বজ্রপাতে মৃত্যু কমাতে হাওরে নির্মাণ করা হবে ১ হাজার ছাউনি

বিডি২৪ভিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের হাওরাঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় আইইবি ভবনে আয়োজিত ‘কজ অব লাইটনিং এন্ড থানডার : সেফটি ইস্যুজ […]

৪৬ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

বিডি২৪ভিউজ ডেস্ক : ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী বলেছেন, ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে। নকল-ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে […]